শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা অনুষ্ঠিত
৪০ বার পঠিত
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা অনুষ্ঠিত
সৈয়দ মিজান: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মিডিয়া ইন্টিগ্রিটি নিশ্চিত করতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর সদস্য সাংবাদিকদের জন্য এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে অনার বাংলাদেশ। “প্র্যাকটিক্যাল এআই অ্যান্ড মিডিয়া ইন্টেগ্রিটি উইথ অনার এআই” শীর্ষক এই কর্মশালাটি আয়োজন করা হয় রাজধানী ঢাকায়। সাংবাদিকতা ও শিল্পখাতের নেতৃত্বস্থানীয় লোকজন এ আয়োজনে অংশ নেন।

কর্মশালায় স্বাগত বক্তব্যে বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকদের জন্য এআই সম্পর্কে জানা বিলাসিতা নয়; বরং প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব রক্ষার জন্য এটি অপরিহার্য। প্রযুক্তি, নৈতিকতা ও বাস্তব সাংবাদিকতার মধ্যে সেতুবন্ধন গড়তেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।‘

অনুষ্ঠানে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন,”সংবাদ তৈরি ও গ্রহণের ধরন বদলে দিচ্ছে এআই। আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যমের উপর মানুষের আস্থাকে থাকতে হবে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। এ বিশ্বাসের জায়গা থেকেই আমরা দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক এআই প্রযুক্তি উন্নয়নে কাজ করছি।”

এরপর অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন সাংবাদিকতায় অনার এআইয়ের বিভিন্ন ফিচার তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রযুক্তি সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, সৃজনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক। পাশাপাশি ভবিষ্যতের এআই সক্ষমতা নিয়েও তিনি ধারণা দেন।

কর্মশালাটি পরিচালনা করেন ডন সামদানী ফ্যাসিলিটেশনের চিফ ইনস্পিরেশনাল অফিসার এবং ডন সামদানী এইচআর সার্ভিসেস ও টিনএজ লাইফস্কিল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক গোলাম সামদানি ডন। তিনি বিভিন্ন ইন্টার‌্যাকটিভ আইসব্রেকার সেশন ও বাস্তবমুখী আলোচনার মাধ্যমে সাংবাদিকতায় এআই টুল ব্যবহারের নানা দিক তুলে ধরেন। এ সময় তিনি দেখান, কীভাবে এআই সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, উৎপাদনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়তা করতে পারে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা অনারের সদ্য উন্মোচিত অনার ম্যাজিক এইট প্রো স্মার্টফোনটি ব্যবহার করার সুযোগ পান। এতে থাকা ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, প্রোঅ্যাকটিভ ইয়োইয়ো এআই অ্যাসিস্ট্যান্ট এবং অন-ডিভাইস এআই সিকিউরিটি ফিচার সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

সাংবাদিক ও অনার কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত আলোচনার মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়। এ আয়োজনের মাধ্যমে দায়িত্বশীলভাবে এআই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নৈতিকতা, বিশ্বাস এবং মিডিয়া কমিউনিটির প্রতি অনারের দীর্ঘমেয়াদি অঙ্গীকার তুলে ধরা হয়।



বিষয়: #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

সুনামগঞ্জে  সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে   ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ
স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি! স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি!
জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী
একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল
গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান
বিএনপি থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগ
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে