শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
বজ্রকণ্ঠ
![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দুটি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে সেনাবাহিনী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে এ কথা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
তিনি জানান, ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মধ্যে ১৮ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে এরমধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেন তিনি।
লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর বলেন, নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে হিসেবেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
অন্যদিকে নির্বাচনকালীন পেশাদারিত্ব বজায় রেখে নিউজ কাভার করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই না করে উসকানি দেয়া উচিত হবে না। নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা দেবে সেনাবাহিনী। এছাড়া সংবাদকর্মীদের কোথাও ঝুঁকি মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধও করেন ক্যাম্প কমান্ডার।
বিষয়: #আসন #ঝুঁকিপূর্ণ #ঢাকা #দুই #সেনাবাহিনী #‘অধিক










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 