রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নিয়ন্ত্রণাধীন বেশিরভাগ জলমহাল এখনও স্থানীয় চাঁদাবাজদের কবজায় রয়েছে। ধর্মপাশা উপজেলার নাইন্দা বিল, মাইন্দা বিল, বৌলাই নদী ও কালা মাটির অংশবিশেষ নিয়ে গঠিত জলমহালের অন্তর্ভুক্ত বৌলাই নদীর একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় দখলবাজ ও চাঁদাবাজ চক্র নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন হুমকির মাধ্যমে হয়রানি করে বিলের মাছ লুটপাট করার পায়তারা করছে চাঁদাবাজ চক্রটি। জেলা প্রশাসন কর্তৃক উক্ত জলমহালটি ৬ বছরের জন্য উন্নয়ন স্কিমের আওতায় ধর্মপাশা উপজেলার নুরপুর গ্রামের তরঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর নিকট বৈধভাবে ইজারা প্রদান করা হয়। কিন্তু পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র আওয়ামী লীগ নেতা,প্রভাবশালী আব্দুর রাজ্জাক ও তার পুত্র এবং সহযোগীরা জোরপূর্বকভাবে অবৈধ দখলের মাধ্যমে মাছ আহরণ করে যাচ্ছেন। সরকারকে মোটা অংকের টাকা রাজস্ব প্রদান করত: ইজারাপ্রাপ্ত সমবায় সমিতি মাছ আহরণ করতে গেলে রাজ্জাক বাহিনী তাদেরকে বাধা প্রদান করার পাশাপাশি মোটা অংকের টাকা চাঁদা দাবি করে যাচ্ছে। চাহিত চাঁদা দিতে অস্বীকার করলেই ইজারাদার ও তার ব্যবসায়ী অংশীদারগনকে খুন করার হুমকি ও শারীরিক হামলার শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ইজারাদার তাজিমুল ইসলাম বাদী হয়ে গত ৩০/১১/২৫ইং সুনামগঞ্জ জেলা প্রশাসক, ১৭/১২/২০২৫ইং জেলা পুলিশ সুপার ও ২/১২/২০২৫ইং ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও চাঁদাবাজদের বিরুদ্ধে ধর্মপাশা ও জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরও চিহ্নিত চাঁদাবাজরা প্রতিনিয়ত লুটতরাজ করে যাচ্ছে জলমহালটির অভয়াশ্রমের লক্ষ লক্ষ টাকার মাছ।
ইজারাদারদের অভিযোগ, রাজ্জাকগং দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি ও চাঁদাবাজির মাধ্যমে জলমহাল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আরও অভিযোগ রয়েছে যে, রাজ্জাক বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এতে প্রকৃত মৎস্যজীবী ও বৈধ ইজারাদাররা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকে তোয়াক্কা না করে বিভিন্ন হুমকি ও ষড়যন্ত্র চালাচ্ছে চাঁদাবাজরা। ইতিপূর্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে রাজ্জাক গংয়ের অবৈধভাবে দখলকৃত স্থান থেকে মাছ ধরার জাল জব্দ করেন। সহকারী কমিশনার (ভূমি) সামান্য দূরে অবস্থান নিতেই, তাঁর উপস্থিতিতেই রাজ্জাকের ছেলে হিমেল ও তার ভাইয়েরা সন্ত্রাসী কায়দায় ইজারাদার এবং তার ভাই হুমায়ুন কবিরের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। পুলিশ ধাওয়া দিলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার দিনই জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করেন। এ বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, অভিযুক্ত রাজ্জাককে জলমহালের অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ওসি মোঃ বন্দে আলী বলেন,জলমহালটি ধর্মপাশা থানার আওতাভূক্ত। এর কতেক অংশ জামালগঞ্জ থানায় হওয়ায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে থানায় রুজুকৃত মামলাটি ওসি (তদন্ত) মনিটরিং করছেন। তিনি বলেন,জামালগঞ্জ থানা পুলিশের পাশাপাশি এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে ভালো হয়।
ক্ষতিগ্রস্থ ইজারাদাররা এ ব্যাপারে সেনাবাহিনী বরাবরেও লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। তারপরও প্রশাসনের নির্বাচনী ব্যস্ততার সুযোগে জলমহালের অভয়াশ্রম হতে বেপরোয়াভাবে মৎস্য সম্পদ লুটতরাজ করে যাচ্ছে অভিযুক্তরা। অবিলম্বে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ তরঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ মৎস্যজীবিরা।
বিষয়: #অভয়াশ্রম #ইজারা #ইজারাকৃত #চাঁদাবাজ #জলমহাল #জামালগঞ্জ #দখল #ধর্মপাশা #মুখ #সুনামগঞ্জ #হুমকি




নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১০ পাচারকারী আটক
২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার
ঝিলকি সহ সাথের ৩ ডাকাত মারা গেলেও থামেনি চুরি-ডাকাতি!
