শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » টানা বৃষ্টিতে দিল্লিতে ১১ জনের মৃত্যু, ফের ভারী বর্ষণের সতর্কতা
প্রথম পাতা » Default Category » টানা বৃষ্টিতে দিল্লিতে ১১ জনের মৃত্যু, ফের ভারী বর্ষণের সতর্কতা
৩৩২ বার পঠিত
রবিবার ● ৩০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা বৃষ্টিতে দিল্লিতে ১১ জনের মৃত্যু, ফের ভারী বর্ষণের সতর্কতা

বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
টানা বৃষ্টিতে দিল্লিতে ১১ জনের মৃত্যু, ফের ভারী বর্ষণের সতর্কতা
টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লির অনেক এলাকা। প্রবল বৃষ্টিপাতের পর শহরটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত ভারতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বৃষ্টির জমা পানিতে ডুবে। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

এদিকে দিল্লিতে বৃষ্টি আরও বাড়বে এবং কমপক্ষে আগামী দু-দিন ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। রবিবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের আবহাওয়া দপ্তর তথা আইএমডি বিজ্ঞানী সোমা সেন এনডিটিভিকে বলেছেন, মৌসুমি বায়ু অগ্রসর হচ্ছে এবং উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজংয়ে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোঢী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার। রবিবার এবং সোমবারও ভারী বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও সাত দিন পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলেও জানিয়েছে মৌসুম ভবন।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষার মরসুমে দিল্লিতে ৬৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। কিন্তু শুধু শুক্রবারই পুরো মওসুমের এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গিয়েছে। এক দিনে ২২৮ মিলিমিটার বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে রাজধানী দিল্লি।

শুধু দিল্লিই নয়, উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলোতেও আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে মৌসুম ভবন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু তাই-ই নয়, এই সময়ের মধ্যে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে।

হিমাচলে ২ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কাংড়া, কুলু এবং সোলানে বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ধরমপুরে গত ২৪ ঘণ্টায় ৬২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ধর্মশালায় ৫২.৪, কসৌলিতে ৩৯ মি.মি. এবং জুব্বারহাটিতে ৩৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ডের হরিদ্বারে ভারী বৃষ্টির জেরে বিপদসীমা ছুঁয়ে ফেলেছে গঙ্গা। সুখী নদী উপচে পড়ায় বহু রাস্তা এবং বাড়ি জলমগ্ন হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ঢাকায় তারেক রহমানের ১৪ জনসভা ৮ ও ৯ ফেব্রুয়ারি
একটি দল জাল ভোট দিতে বোরকা-নিকাব প্রস্তুত করেছে: মাহদী