বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » জাতীয় গণহত্যা দিবস ও ঈদ পুনর্মিলনী পালন করলো ঢ় মিডিয়া ক্লাব
জাতীয় গণহত্যা দিবস ও ঈদ পুনর্মিলনী পালন করলো ঢ় মিডিয়া ক্লাব
নিজস্ব প্রতিবেদক ::
![]()
দেশ ও দশের জন্য সোচ্চার নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে লালমোহনে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস ২০২৬ এবং ঈদ পুনর্মিলনী ।
২৫ মার্চ ২০২৬ বিকেল ৪ টায় লালমোহন পৌরশহরের ওয়েস্টার্নপাড়ায় অবস্থিত লালমোহন মিডিয়া ক্লাবের নিজস্ব কার্যালয়ে : ক্লাবের সভাপতি মোসলেউদ্দিন মুরাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিজান হাওলাদার এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমোহন উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও ভোলা জেলা কমান্ড কাউন্সিলের প্রভাবশালী সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ মিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কমল স্মৃতি সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী হাসানুজ্জামান, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর প্রস্তাবিত সভাপতি বীরের সন্তান মিজানুর রহমান বশির মুন্সী এবং জনপ্রিয় তরুণ শিশুসাহিত্যিক ও বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে প্রকাশিত লিটিল ম্যাগাজিন ম্যাগাজিন লেখালয় সম্পাদক শফিকুর রহমান সবুজ ।
প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক ও লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান ।
আলোচনায় অংশ গ্রহণ করেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সদস্য ও মানবাধিকারকর্মী, দৈনিক ভোরের চেতনার লালমোহন প্রতিনিধি আব্বাস উদ্দিন ফরাজী, দৈনিক মাতৃজগতের ভোলা জেলার বিশেষ প্রতিবেদক মোঃ জিয়াউদ্দিন, দৈনিক ক্রাইম সংবাদ এর স্টাফ রিপোর্টার মাওলানা মোঃ নেছার উদ্দিন, লালমোহন মিডিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক একুশে নিউজ এর স্টাফ রিপোর্টার জসিম মাতাব্বর, লালমোহন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোলার বাণীর লালমোহন শহর প্রতিনিধি জাকির হোসেন জুয়েল, মিডিয়া ক্লাব সদস্য ও বাংলারিপোর্ট ২৪ ডটকমের লালমোহন প্রতিনিধি বীরের সন্তান তানভীর মাহমুদ, তরুণ শিক্ষাবিদ মোঃ মিলন ফরাজী, নজরুল ইসলাম রুমেন প্রমুখ । উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদ লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ক্রাইম সংবাদ এর লালমোহন সদর প্রতিনিধি বীরশহীদের দৌহিত্র আবরার হোসাইন তাহসিন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রতিবছর ঈদ এসে আমাদের যেমন আনন্দ দেয়; তেমনি প্রতিবছর ২৫ মার্চ এসে আমাদের কে নিরন্তর কাঁদাতে থাকে । বর্বর পাকিস্তানি বাহিনী ২৫ মার্চের কালোরাতে আমাদের স্বজনদের নির্বিচারে নৃশংসভাবে হত্যা করে বিশ্বের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক দৃষ্টান্ত তৈরি করে । আমরা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সুদৃষ্টি আকর্ষণ করছি ।
বিষয়: #ঈদ #ক্লাব #গণহত্যা #জাতীয় #দিবস #পালন #পুনর্মিলনী #মিডিয়া










সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা
মুক্তিযোদ্ধা নওয়াব আলীর মৃত্যুতে এড. জুবায়েরসহ সিলেট জামায়াতের শোক
ব্রিটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে বাংলাদেশের ৩২টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন
সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক
দৌলতপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে 