শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাজধানীতে নববধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৭
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাজধানীতে নববধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৭
৩৩৯ বার পঠিত
রবিবার ● ৩০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে নববধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৭

বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
রাজধানীতে নববধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৭
রাজধানীর খিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে এসে অপহরণ ও পরবর্তীতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। এ ঘটনার মূল হোতাসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাতের এ ঘটনায় মামলা হওয়ার পর খিলক্ষেতের আশপাশ থেকে সাতজকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নববধূকে জোরপূর্বক ধরে নিয়ে বনরূপা এলাকার ঝোপঝাড়ের মধ্যে নিয়ে মারধর করে এবং ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে তারা ভিকটিমের স্বামীকে ছেড়ে দেয় মুক্তিপণের টাকা আনার জন্য। ভিকটিমের স্বামী ওই স্থান ত্যাগ করে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চায়। এরমধ্যে আসামিরা ভিকটিমকে বিভিন্নভাবে মারধর করে ও শারীরিক নির্যাতন করে। ভিকটিম তাদেরকে কাঁদতে কাঁদতে না মারার জন্য বারবার অনুরোধ করে। আসামিরা ভিকটিমের আর্তনাদ কর্ণপাত না করে ভিকটিমের ওপর অমানুষিক অত্যাচার চালিয়ে যেতে থাকে। একপর্যায়ে আসামিরা ভিকটিমকে ধর্ষণ করে। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।

এসি ক্যান্টনমেন্ট জোন শেখ মুত্তাজুল ইসলামের নেতৃত্বে খিলক্ষেত থানার কয়েকটি টিম এ অভিযান পরিচালনা করেন।

শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ওই নববধূ শুক্রবার সন্ধ্যায় তার স্বামীর সঙ্গে ঘুরতে বের হন। তারা খিলক্ষেত থানা এলাকার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বনরূপা এলাকায় গেলে সেখানে আবুল কাশেম ওরফে সুমন নামের এক ব্যক্তির নেতৃত্বে সাতজনের দল তাদের অপহরণ করে।

ভুক্তভোগী নববধূ ও তার স্বামীকে বনরূপা এলাকার ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যান দুর্বৃত্তরা। পরে স্বামীর কাছে মুক্তিপণ দাবি করেন তারা। মুক্তিপণের টাকা আনার জন্য ছেড়ে দিলে তিনি বেরিয়ে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।

এসি শেখ মুত্তাজুল ইসলাম আরো বলেন, পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে বনরূপা এলাকায় যায়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঝোপঝাড়ের ভেতরে বারবার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকেন। ভোর ৪টার দিকে পুলিশ সেখান থেকে ভুক্তভোগী নববধূকে উদ্ধার করতে সক্ষম হয়। দুর্বৃত্তরা পালিয়ে যান।

পুলিশের গুলশান বিভাগের ডিসি রিফাত রহমান শামীম বলেন, শুক্রবার রাতে ঘটনাটি জানানোর পরপরই অভিযান শুরু হয়। এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জড়িত একজন ওই তরুণীর পূর্ব পরিচিত।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারদের মধ্যে আবুল কাশেম সুমন ছাড়াও রয়েছে নূর মোহাম্মদ, হাসিবুল হাসান হিমেল, রবিন হোসেন, মীর আজিজুল ইসলাম, মেহেদী হাসান হৃদয় ও পার্থ বিশ্বাস।



বিষয়: #  #  #  #  #


---

দেশব্যাপী সংবাদ এর আরও খবর

জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব
লাখাই উপজেলায় শহীদ ফারুকী  ও শহীদ রইছ উদ্দীনের জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মোমবাতি প্রার্থী ডাঃ এস এম সরওয়ার লাখাই উপজেলায় শহীদ ফারুকী ও শহীদ রইছ উদ্দীনের জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মোমবাতি প্রার্থী ডাঃ এস এম সরওয়ার
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১১   পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
দৌলতপুরে পিয়ারপুর ইউপি’র ২নং ওয়ার্ড বিএনপি’র উদ্দোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত দৌলতপুরে পিয়ারপুর ইউপি’র ২নং ওয়ার্ড বিএনপি’র উদ্দোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর শুভ উদ্বোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর শুভ উদ্বোধন
মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ
নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি সম্মাননা পাচ্ছেন সুনামগঞ্জের সুসাহিত্যিক আবু আলী সাজ্জাদ হোসাইন এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি সম্মাননা পাচ্ছেন সুনামগঞ্জের সুসাহিত্যিক আবু আলী সাজ্জাদ হোসাইন

আর্কাইভ

--- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি-লাহোর, তৃতীয় ঢাকা
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
ইরানের শাসন কাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে: ট্রাম্প
যুক্তরাজ্য-ফ্রান্সসহ ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেফতার আরও ১৯ হাজার ১৮২ জন
হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ, বিএনপি প্রার্থির বাতিল
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে বাস–পিকআপের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় কসমেটিক্সসহ ২ পাচারকারী আটক
সুনামগঞ্জ-৫: দুই দশক পর ধানের শীষের ঘরে ফেরার লড়াই, মাঠে তুমুল গণজোয়ার