বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার
গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার
গাজীপুর প্রতিনিধি, ১২ মার্চ, ২০২৬::
![]()
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ঝটিকা অভিযানে ডাকাতি হওয়া একটি ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে ছিনতাই হওয়া গরুর ট্রাকটি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করে পুলিশ।
ঘটনার বিবরণ:-
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হাইওয়ে এলাকা থেকে একটি ডাকাত দল ১৯টি গরু বোঝাই একটি ট্রাক অস্ত্রের মুখে ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
জিএমপির সাঁড়াশি অভিযান:-
খবর পাওয়ার সাথে সাথেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পুরো মহানগর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। মহানগরের প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ চেকপোস্ট বসানো হয়। পুলিশের এমন কঠোর তৎপরতা দেখে ডাকাত দল পালানোর পথ না পেয়ে গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ী এলাকায় ট্রাকটি ফেলে রেখে দ্রুত চম্পট দেয়।
মালিকের হাতে গরু হস্তান্তর:-
পরবর্তীতে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি তল্লাশি করে ভেতরে থাকা ১৯টি গরু অক্ষত অবস্থায় উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ট্রাক ও গরুগুলো রাতেই প্রকৃত মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়: #উদ্ধার #ক্ষিপ্রতা #গরুসহ #গাজীপুর #ট্রাক #ডাকাতি #পুলিশ #হওয়া










নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 