শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » মোংলা উপজেলা বহু অংশীজনীয় মৎস্যজীবীদের মতবিনিময় সভা
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » মোংলা উপজেলা বহু অংশীজনীয় মৎস্যজীবীদের মতবিনিময় সভা
১৫ বার পঠিত
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলা উপজেলা বহু অংশীজনীয় মৎস্যজীবীদের মতবিনিময় সভা

মনির হোসেন, মোংলা ::
মোংলা উপজেলা বহু অংশীজনীয়   মৎস্যজীবীদের মতবিনিময় সভা
বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ‘বহু-অংশীজনীয় ( মাল্টি-স্টেকহোল্ডার ) মৎস্যজীবী প্লাটফর্ম এর একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় সরকারি বিভিন্ন দপ্তরের সম্মানিত অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেনী পেশার মৎস্যজীবী নেটওয়ার্ক এর প্রতিনিধিদের সমন্বয়ে মোংলা উপজেলায় বহু-অংশীজনীয় ( মাল্টি-স্টেকহোল্ডার ) মৎস্যজীবী প্লাটফর্ম এর একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, বিশেষ অতিথি হ ছিলেন মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার, জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার, প্রশান্ত হাওলাদার, উপজেলা কৃষি অফিসার,যাদব চন্দ্র রায়, যুব উন্নয়ন অফিসার।

সভায় প্রকল্পের এ পর্যন্ত কাজের অগ্রগতি সম্পর্কে উপস্থাপন করেন জনাব মোঃ মিজানুর রহমান, উত্তরণ। তিনি মৎস্যজীবী ভূমিহীন পরিবারের খাস জমির যে আবেদন জমা হয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করেন। সভায় পানি কমিটির সভাপতি জনাব নুরুল আলম মোংলার কয়েকটি গুরুত্বপূর্ন খাল প্রস্তাব করেন বিশেষ করে পৌরসভার ঠবুরানী খাল। সভায় সিনিয়ন উপজেলা মৎস্য অফিসার জনাব জনাব জাহিদুল হাসান বলেন উত্তরণ ফিশনেট প্রকল্পের কার্যক্রম বড় ধরনের। প্রকল্পটি মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের নিয়েও কাজ করে। তিনি বলেন, যে সকল মহিলারা রেনু ধরেন তাদের বিষয় ভিত্তিক সার্ভের মাধ্যমে অর্থাৎ তাহারা কোন কাজ করলে স্থায়ী ভাবে রেনু ধরা থেকে ফিরে আসবে সেইসব বিষয়ে বিকল্প কর্মস্থানের ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন। তিনি আরো বলেন শুধু সরকারী সুবিধা দিয়ে রেনু ধরা থেকে ফিরানো যাবে না। সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার সুমী বলেন, খাল পুনঃখননের ব্যাপারে সকলের আগ্রহ আছে, শেষ পর্যন্ত যেন এ আগ্রহ থাকে সেটা ধরে রাখার জন্য সকলকে পরামর্শ দেন। তিনি খাস জমি ভূমিহীনদের বরাদ্দ দেয়ার উদ্যেগ গ্রহন করবেন বলে জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি জনাব আহসান হাবিব হাসান, ভুমি কমিটির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোক্তার আলী ও আইন বিষয়ক সম্পাদক জনাব আইনজীবী সার্বভৌম, বিশিষ্টি পরিবেশ কর্মী ও উপজেলা পানি কমিটির সভাপতি জনাব নুর আলম ও নেটওয়ার্ক এর সভাপতি জনাব সুমন হাওলাদার। প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক জনাব আমীর হোসেন আমু। সাংবাদিক জনাব আবু বকর সিদ্দিক, জনাব ওমর ফারুক। সময় টিভির প্রতিনিধি জনাব মাহামুদ হাসান এবং সাংবাদিক জনাব মনির হোসেন। চাঁদপাই ও বুড়ীরডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান ও অশোক গোলদার। জনাব সভায় আরো উপস্থিত ছিলেন জনাব বিলকিস জাহান, প্রকল্প ব্যবস্থাপক, ডব্লিউজেসিসি, এবং উত্তরণ এর এরিয়া ম্যানেজার জনাব মোখলেছুর রহামান কামাল।



বিষয়: #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক
“আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত” “আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত”
জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল
ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিল মোবাইল কোর্ট সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিল মোবাইল কোর্ট
টেকনাফে কোস্টগার্ড ও র‍্যাবের অভিযান টেকনাফে কোস্টগার্ড ও র‍্যাবের অভিযান
ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল