বুধবার ● ১১ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মান। প্রশাসনের নীরবতা।
কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মান। প্রশাসনের নীরবতা।
নিজস্ব প্রতিবেদক::
![]()
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে গাছবাড়ি গ্রামে বনবিভাগের জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, চান মিয়ার ছেলে নজরুল ইসলামের কাছ থেকে ৪ লক্ষ টাকায় বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের প্রায় ৩ শতাংশ জমি কিনে ছামান মিয়া ও আবদুল আলীম নামক দুই ব্যক্তি এই দলীয় কার্যালয় নির্মাণ করেছেন।
জানা গেছে, এই দুই ব্যক্তি পূর্বে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তারা বিগত আওয়ামীগ আমলেও বনবিভাগ এর জমিতে থাকা গাছের ব্যবসা করতো বলে জানা গেছে । তবে বর্তমানে তারা বিএনপির সাইনবোর্ড টানিয়ে কার্যালয় নির্মাণ করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, দলীয় সাইনবোর্ড ব্যবহার করে ঘর রক্ষার নতুন কৌশল অবলম্বন করেন অভিযুক্ত ব্যক্তিরা।
এ বিষয়ে সোনাতলা ফরেস্ট অফিসার মহিদ উদ্দিনকে কল দিয়ে অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি এই প্রতিবেদকের সাথে খারাপ আচরণ করেন ও ওনার নাম্বার কে দিয়েছেন তা জানতে চান। বিষয়টি নিয়ে অভিযোগ করা হলেও তিনি আইনি কোন পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন, বনবিভাগের জমি দখল করে কার্যালয় নির্মাণ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় এলাকায় অসন্তোষ বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় প্রধান বন কর্মকর্তা বশিরুল মো: আবদুল্লাহ আল মামুন এই প্রতিবেদককে বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
বিষয়: #কালিয়াকৈর #জমি #দখল #বনবিভাগ










নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 