মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তর র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়ার আয়োজন করে।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ চত্বরে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অন্যরা।
এ সময় অতিথিরা বলেন, দেশে ইদানিং ব্যাপক হারে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূমিকম্পের মাধ্যমে অনেক দুর্যোগের সৃষ্টি হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্যোগকে তাৎক্ষণিক ভাবে মোকাবেলা করতে আগাম প্রস্তুতি গ্রহণের কোন বিকল্প নেই। তাই তাৎক্ষণিক ভাবে যে কোন দুর্যোগ মোকাবেলা করতে এমন মহড়া থেকে শিক্ষনীয় বিষয়গুলো সব সময় কাজে লাগানোর চেষ্টা করতে হবে।
বিষয়: #জাতীয় #দিবস #দুর্যোগ #পালিত #প্রস্তুতি #রাণীনগর










সুনামগঞ্জে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী
টিলাগড়ে শাহপরান পশ্চিম থানা জামায়াতের লিফলেট বিতরণ
বাংলাদেশ–ফিলিপাইন দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ‘ব্রিজিং নেশনস, বিল্ডিং প্রসপারিটি’ শীর্ষক রোডম্যাপ প্রকাশ করেছে বিপিসিসিআই
ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ বাংলাদেশ
সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে ড. এনামুল হক চৌধুরীর শোক
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা 