মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » বিদ্যুৎ কাজের নামে কোটি টাকার সিন্ডিকেট? মামলায় ঘুষ ও ষড়যন্ত্রের অভিযোগে নতুন প্রশ্ন
বিদ্যুৎ কাজের নামে কোটি টাকার সিন্ডিকেট? মামলায় ঘুষ ও ষড়যন্ত্রের অভিযোগে নতুন প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ::
![]()
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘিরে অনিয়ম, প্রভাব খাটানো এবং অর্থ লেনদেনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিদ্যুৎ সংযোগ ও এলটি লাইন সংস্কারের নামে প্রায় ৫ কোটি টাকার চাঁদাবাজি ও প্রতারণার একটি মামলায় ঘুষ ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্দোষ একজনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ করা হয়, মামলার সাক্ষী সুমন নিজেই এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুল ইসলাম নয়নকে বড় অংকের ঘুষ দিয়ে আজিজুর রহমান নামে এক নিরীহ ব্যক্তির নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করিয়েছেন। অথচ আজিজুর রহমানের সঙ্গে ঘটনাটির কোনো সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়েছে।
জানা গেছে, ঘটনাটি ছাতক থানাধীন জাউয়াবাজার এলাকায় সংঘটিত হলেও মামলা দায়ের করা হয় ছাতক থানায়। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৯ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুল ইসলাম নয়ন আদালতে ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে আজিজুর রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মামলার সাক্ষী সুমন নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একাধিক পোস্টে লিখেছেন যে আজিজুর রহমান নামে এবং তাকে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ফাঁসানো হয়েছে। এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পিডিবির কাজে অনিয়মের অভিযোগ
এদিকে ছাতক ও দোয়ারাবাজারে পিডিবি’র বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘিরেও অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ছাতক উপজেলার বিএনপির নামধারী মোশারফ এবং দোয়ারাবাজার উপজেলার সুমন নামের দুই ব্যক্তি পিডিবি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার নোয়ারাই এলাকায় প্রায় ৮ লাখ টাকার কাজ, রাজাগাঁও ও চরভাড়া এলাকায় প্রায় ৩ লাখ টাকার কাজ, কালারুকা ইউনিয়নের করছখালী এলাকায় প্রায় ১ লাখ টাকার কাজ এবং গোবিন্দগঞ্জের সৈদেরগাঁও এলাকায় প্রায় ৫ লাখ টাকার কাজ নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, এসব কাজ বাগিয়ে নিতে তারা বিভিন্ন ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি কিছু সংবাদকর্মীর মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করানো এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলেও স্থানীয়দের দাবি।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রকৃত ঠিকাদার ও সংশ্লিষ্টরা কাজ করতে গিয়ে নানা ধরনের চাপ ও হয়রানির শিকার হচ্ছেন। এতে সরকারি উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নিরপেক্ষ তদন্তের দাবি
স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগগুলো সঠিকভাবে তদন্ত না হলে প্রকৃত দোষীরা পার পেয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে একজন নির্দোষ ব্যক্তি অন্যায়ের শিকার হতে পারেন বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
বিষয়: #কাজ #কোটি #টাকা #নাম #বিদ্যুৎ #সিন্ডিকেট










দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 