মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
মোঃ আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ ::
![]()
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এই ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যরা। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বিষয়: #কৃষক #বিতরণ #বীজ #মধ্যে #শিবগঞ্জ #সার #হাজার










ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী 