শিরোনাম:
●   সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি ●   দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক ●   মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ ●   সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট! ●   সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড ●   মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ ●   পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২ ●   সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » যুক্তরাজ্যের জাদুঘরে প্রথমবারের মত বাংলাদেশি শিল্পী-সোমা সুরভী জান্নাতের একক প্রদর্শনী সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » যুক্তরাজ্যের জাদুঘরে প্রথমবারের মত বাংলাদেশি শিল্পী-সোমা সুরভী জান্নাতের একক প্রদর্শনী সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল
৮ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যের জাদুঘরে প্রথমবারের মত বাংলাদেশি শিল্পী-সোমা সুরভী জান্নাতের একক প্রদর্শনী সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক::
যুক্তরাজ্যের জাদুঘরে প্রথমবারের মত বাংলাদেশি শিল্পী-সোমা সুরভী জান্নাতের একক প্রদর্শনী সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল
[ঢাকা, মার্চ ৩০, ২০২৬] বাংলাদেশের প্রথম শিল্পী হিসেবে যুক্তরাজ্যের প্রাচীনতম পাবলিক মিউজিয়াম অ্যাশমোলিয়ান মিউজিয়ামে শুরু হয়েছে সোমা সুরভী জান্নাতের একক প্রদর্শনী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় শিল্প ও প্রতœতত্ত্ব জাদুঘরটিতে গত ২৮ মার্চ এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীটি কিউরেট করেছেন অ্যাশমোলিয়ান মিউজিয়ামের ইস্টার্ন আর্ট বিভাগের প্রধান এবং সাউথ এশিয়ান আর্ট বিভাগের কিউরেটর অধ্যাপক মল্লিকা কুম্বেরা ল্যান্ড্রাস। প্রদর্শনীতে প্রায় ৪০টি শিল্পকর্ম রাখা হয়েছে। এর মধ্যে আছে কাগজে আঁকা বিভিন্ন কাজ, ৩০ ফুট লম্বা একটি স্ক্রল এবং একটি অস্থায়ী দেয়ালচিত্র—যা শিল্পী নিজেই গ্যালারির দেয়ালে সম্পন্ন করবেন। প্রদর্শনী উপলক্ষে অধ্যাপক ল্যান্ড্রাস একটি ১১২ পৃষ্ঠার চিত্রসম্বলিত ক্যাটালগও প্রকাশ করেছেন।
প্রদর্শনীটি ২০২৩ সালে চালু হওয়া ‘অ্যাশমোলিয়ান নাও’ সিরিজের পঞ্চম আসরের অংশ। এই সিরিজে সমসাময়িক শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়, যাতে তারা জাদুঘরের ঐতিহাসিক সংগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে নতুন শিল্পকলারসৃষ্টি করতে পারেন।
২০২৩ সালে অ্যাশমোলিয়ানে রেসিডেন্সি চলাকালীন মিউজিয়ামে করা তার গবেষণা ও কাজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো হয়েছে ‘সোমা সুরভী জান্নাত: ক্লাইমেট কালচার কেয়ার’ প্রদর্শনীটি। সোমা সুরভী জান্নাতের আঁকা ছবি ও চিত্রকল্পে উঠে এসেছে প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক বৈষম্যের মধ্যকার সম্পর্ক। সুন্দরবন এবং অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সংগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি প্রকৃতি ও মানুষের গভীর সম্পর্ক, পরিবেশগত সংকট এবং মানুষের দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরেছেন। ঝুঁকির মুখে থাকা নানা জনগোষ্ঠীর বাস্তবতাকেও তুলে ধরে এ প্রদর্শনীটি। প্রদর্শনীতে থাকা অধিকাংশ কাজ ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তৈরি। সোমা সুরভী জান্নাতের কাজের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে একটি টেকসই ও ন্যায্য ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।
এ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, “বিশ্বজুড়ে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সম্ভাবনা বিকাশে এবং সাফল্য অর্জনে সহায়তা করে আসছে ব্রিটিশ কাউন্সিল। যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশি শিল্পীর প্রথম একক প্রদর্শনী হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একই সঙ্গে আমাদের জন্য গর্বেরও বিষয়। সোমা সুরভী জান্নাতের কাজ বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি পরিবেশ ও পরিচয় নিয়ে বৈশ্বিক আলোচনাকে আরও জোরদার করবে।”
অ্যাশমোলিয়ান মিউজিয়ামের পরিচালক জা স্টারজিস বলেন, ‘এই প্রদর্শনীটি পরিসর ও উপস্থাপনার দিক থেকে ভিন্নধর্মী। আমরা আশা করি, এটি বাংলাদেশ ও সমকালীন শিল্প নিয়ে নতুন আলোচনা তৈরি করবে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পূর্তির এই সময়ে। এ আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শিল্পের ইতিহাস, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং অতীতের নানা বিষয় নিয়ে আলোচনা এগোবে। এর সঙ্গে সমকালীন নানা প্রশ্ন ও ভাবনার যোগসূত্রও সামনে আসবে। এসবের মধ্য দিয়ে আমাদের সংগ্রহকে নতুনভাবে জানার ও বোঝার সুযোগ তৈরি হবে।’
প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে সেহের ও তাইমুর হাসান, ব্রিটিশ কাউন্সিল, সামদানি আর্ট ফাউন্ডেশন, সোথেবিস, নেহা ও সুমেধ জয়সওয়াল (গোল্ডম্যান স্যাকস গিভসের মাধ্যমে), গ্যালারি এসপাস (নয়াদিল্লি) এবং চার্লস ওয়ালেস বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায়।

শিল্পী সম্পর্কে
সোমা সুরভি জান্নাতের কাজ দেশে-বিদেশে স্বীকৃতি পেয়েছে। ২০২০ সালে ঢাকা আর্ট সামিটে তিনি সামদানি আর্ট অ্যাওয়ার্ড অর্জন করেন। এর অংশ হিসেবে লন্ডনের ডেলফিনা ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পান। একই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডও পান তিনি।
২০২৩ সালে অ্যাশমোলিয়ান মিউজিয়ামে ফ্রেয়ার হল সাউথ এশিয়ান আর্টিস্ট-ইন-রেসিডেন্স কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি শিল্পী হন তিনি। এর ধারাবাহিকতায় ২০২৬ সালে সেখানে তার একক প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
এর আগে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে কলম্বোস্কোপ ২০২৪ (শ্রীলঙ্কা), ‘পেইন্ট ইয়োর ওন ভিলেজ’ (ইতালি, ২০২৩), সেরেন্ডিপিটি আর্টস ফেস্টিভ্যাল (ভারত, ২০১৮) এবং বেইজিং আন্তর্জাতিক আর্ট বিয়েনালে (চীন, ২০১৭)।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা  বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর
বিদ্যুৎ কাজের নামে কোটি টাকার সিন্ডিকেট? মামলায় ঘুষ ও ষড়যন্ত্রের অভিযোগে নতুন প্রশ্ন বিদ্যুৎ কাজের নামে কোটি টাকার সিন্ডিকেট? মামলায় ঘুষ ও ষড়যন্ত্রের অভিযোগে নতুন প্রশ্ন
নবীগঞ্জের কুর্শি ক্লিনিকে নানান অনিয়ম দূর্ণীতির আখড়ায় পরিনত! দিনের পর মাস থাকছে তালাবদ্ধ! নবীগঞ্জের কুর্শি ক্লিনিকে নানান অনিয়ম দূর্ণীতির আখড়ায় পরিনত! দিনের পর মাস থাকছে তালাবদ্ধ!
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২ পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী
সভাপতি আশরাফ হোসেন।। সাঃ সম্পাদক সবুজ মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা ঈদগাঁও মাঠের কমিটি গঠন সভাপতি আশরাফ হোসেন।। সাঃ সম্পাদক সবুজ মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা ঈদগাঁও মাঠের কমিটি গঠন
মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড
দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট
দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি