মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৩০ মার্চ পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হোসেনাবাদ গ্রামে, একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় বাংলাদেশি চোরাকারবারি মোঃ মেহেদী হাসান হাদি (৩৫)কে হোসেনাবাদ থেকে ভারতীয় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত মাদক দ্রব্য সহ দৌলতপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৫,১০০/- (পাঁচ হাজার একশত) টাকা।
একই দিন তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শাহারবাটি নামক স্থানে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় ৪০ গ্রাম গাঁজা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে ২ জন আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত মাদক এবং অন্যান্য আলামত পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩,৫২৯/- (তিন হাজার পাঁচশত ঊনত্রিশ) টাকা।
এছাড়াও ৩০ মার্চ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিজিটি মাঠে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩,১৫,০০০/- তিন লক্ষ পনেরো হাজার টাকা।
উল্লেখিত তিনটি অভিযানে উদ্ধারকৃত মাদক এবং অন্যান্য মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৩,২৩,৬২৯/তিন লক্ষ তেইশ হাজার ছয়শত ঊনত্রিশ) টাকা, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়: #অভিযান #আটক #একজন #দৌলতপর #পৃথক #বিজিবি #ভারতীয় #মালামাল #সহ #সীমান্ত










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 