বুধবার ● ১৩ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
![]()
হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় সিসিটিভি ক্যামেরায় সম্প্রতি যে রহস্যময় প্রাণীটি দেখা গেছে, সেটি মূলত একটি ‘মেছো বিড়াল’ (Fishing Cat)। লোকালয়ে এটি দেখে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন, এটি মানুষের জন্য মোটেও ক্ষতিকর নয়।
মেছো বিড়াল অত্যন্ত লাজুক প্রকৃতির এবং সাধারণত মানুষকে এড়িয়ে চলে। এরা মূলত ইঁদুর, ব্যাঙ ও মাছ খেয়ে জীবনধারণ করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত সহায়ক। খাদ্যের সন্ধানে মাঝে মাঝে এগুলো লোকালয়ে চলে আসতে পারে। বন বিভাগ ও প্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি মানুষকে আক্রমণ করে না। তাই আতঙ্কিত হয়ে প্রাণীটিকে আঘাত বা হত্যার চেষ্টা না করতে অনুরোধ করা হয়েছে। প্রকৃতির এই সম্পদ রক্ষায় গুজব না ছড়িয়ে বরং সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
বিষয়: #ধরা #প্রাণীটি #পড়া #বিড়াল #মেছো #সিসিটিভি #হবিগঞ্জ










শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি 