রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিল মোবাইল কোর্ট
সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিল মোবাইল কোর্ট
সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার অভিযোগে সুনামগঞ্জে এক যুবককে ছয় মাসের কারাদন্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) বিকাল ৪ টায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ পয়েন্টে নিজ দোকানে ১১ ব্যারেল জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে সোহেল চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে এ দন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত সোহেল চৌধুরী ঐ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে ও বর্তমানে বরখাস্তকৃত অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরীর ভাগ্নে সম্পর্কের আত্মীয়। সচিব মামা জিল্লুর রহমান চৌধুরীর দাপট প্রভাবে জ্বালানী তেলের ডিলারশীপ ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সোহেলের উপর।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে তেল মজুদ করে আসছিলেন সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে ১১ ব্যারেল (প্রায় ২ হাজার ২০০ লিটার) জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #কোর্ট #চৌধুরী #জিল্লু #নিকটাত্মীয় #মোবাইল #সচিব #সুনামগঞ্জ #সোহেল










সুনামগঞ্জে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী
টিলাগড়ে শাহপরান পশ্চিম থানা জামায়াতের লিফলেট বিতরণ
বাংলাদেশ–ফিলিপাইন দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ‘ব্রিজিং নেশনস, বিল্ডিং প্রসপারিটি’ শীর্ষক রোডম্যাপ প্রকাশ করেছে বিপিসিসিআই
ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ বাংলাদেশ
সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে ড. এনামুল হক চৌধুরীর শোক
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা 