রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » টেকনাফে কোস্টগার্ড ও র্যাবের অভিযান
টেকনাফে কোস্টগার্ড ও র্যাবের অভিযান
” মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৩২”
![]()
মনির হোসেন:
টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়ার নোয়াখালি জুম্মাপাড়া এলাকার কুখ্যাত মানবপাচারকারী মোঃ আব্দুল আলী এলজিইডি রোড সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮ মার্চ রবিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই বাগানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #টেকনাফ #র্যাব










শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হককে সংবর্ধনা।
জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় দিনে ৫০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন
লাখাইয়ে নামেই শুধু কমিউনিটি ক্লিনিক: ওষুধ ও সেবার অভাবে বিপাকে সাধারণ মানুষ
সতর্কতা: সিলেটে আমেরিকা পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক আল আমিন
হবিগঞ্জে সাবেক চেয়ারম্যান আনু মিয়ার বড় ভাই আব্দুল খালেকের ইন্তেকাল
জালালাবাদের নাজিরেরগাঁও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন 