মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিশেষ » পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন
পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন
বজ্রকণ্ঠ ::
![]()
“শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
বরাত অর্থ নাজাত বা মুক্তি, শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাতে পরম করুণাময় তাঁর বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভান্ডার। তাই এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র নিকট ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিৎ, যার মাধ্যমে আল্লাহ’র রহমত ও মাগফিরাত লাভ করা যায়। এ রাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত পাওয়া। বিশ^াসী মুসলমানগণ সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন। বিশ^শান্তিসহ বিশ^ মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমরা একান্ত মোনাজাত করবো।
আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।”
বিষয়: #উপলক্ষে #চেয়ারম্যান #জনাব #তারেক #দিয়েছেন #নিম্নোক্ত #পবিত্র #বরাত #বাণী #বিএনপি #রহমান #শবে










ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে
ছাতকবাসীর একটাই প্রত্যাশা-উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএনপির নজরুল ইসলামকে
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান
বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল 