রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি
রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মাঠের মধ্যে গাভী ফেলে রেখে বিদেশী জাতের একটি বাছুর চুরি করে নিয়ে গেছে। শনিবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে ইফতেখার হোসেনের গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে।
![]()
গরুর মালিক ইফতেখার হোসেন জানান, বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত অনুমানিক ২টার দিকে আমার স্ত্রী জানালা খুলে দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা। এ সময় গরু চুরি হয়েছে অনুমান করে বাড়ির বাহিরে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু গেটের বাহিরে থেকে চোরেরা তালা দিয়ে রাখায় বিকল্প দরজা দিয়ে বের হই। এরপর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি করে নিয়ে গেছে। পরে মাঠের মধ্যে খোঁজাখুঁজি করে গাভী পেলেও বাছুর পাওয়া যায়নি। বাছুরের দাম প্রায় ৯০ হাজার টাকা হবে। এ ঘটনায় থানা পুলিশকে জানিয়েছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারসহ গরু উদ্ধারের চেষ্টা চলছে।
বিষয়: #কেটে #গরু #গোয়াল #ঘর #চুরি #তালা #রাণীনগর










বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
নবীগঞ্জের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকসা পর্যালোচনা এবং পরিবেশগত প্রভাব নিরুপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত৷৷
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার 