রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গুলাবারুদ সহ যুবক আটক।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গুলাবারুদ সহ যুবক আটক।।
আকিকুর রহমান রুমন:
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর গভীর রাতের অভিযানে ৩টি অস্ত্র গুলি ও অন্যান্য সরঞ্জাম সহ এক যুবককে আটক করা হয়।
![]()
জানা যায়,শনিবার দিবাগত গভীর রাত(২৫ জানুয়ারি)সেনাবাহিনীর চলমান অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের (ভাঙ্গারপাড়)এলাকার আব্দুল মতিন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী।
এ সময় আব্দুল মতিন মিয়ার পুত্র ইকবাল মিয়া(৩৫)এর বসত ঘর থেকে ৩টি এয়ারগান (অস্ত্র)ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর মধ্যে দু’টি এয়ারগান নষ্ট অবস্থায় ও একটি ভালো অবস্থায় উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়,ইকবাল মিয়া এসব তৈরী ও মেরামতের কাজ করতেন।
পরে উদ্ধারকৃত মালামাল সহ আটক ইকবাল মিয়াকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী।
সেনাবাহিনীর গোয়েন্দা সূত্র আরোপে জানান,তাদের এমন অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
ইকবাল মিয়াকে কি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এই বিষয়ে জানতে,থানার অফিসার ইনচার্জ(ওসি)
শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তার কোন সাড়া পাওয়া যায় নাই।
বিষয়: #অভিযান #অস্ত্র #আকিকুর #আটক #গুলাবারুদ #বানিয়াচং #যুবক #রহমান #রুমন #সহ #সেনাবাহিনী #হবিগঞ্জ










টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 