শিরোনাম:
●   মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি ●   শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ ●   রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক ●   যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ●   নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল ●   বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com ●   নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩ ●   বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস ●   হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী ●   চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক ●   হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক ●   শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই ●   শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই ●   দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ ●   চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ ●   চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া ●   হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ ●   সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
৯০ বার পঠিত
রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

সৈয়দ মিজান::

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ উন্মোচন করেছে। কার্ভড ডিসপ্লে ও ৫জি প্রযুক্তির স্মার্টফোনটি আপার-মিড রেঞ্জ সেগমেন্টের। যারা দীর্ঘদিন ধরে একই স্মার্টফোন ব্যবহার করতে চান, সঙ্গে চান প্রিমিয়াম ও স্টাইলিশ লুক, সফটওয়্যার আপডেট এবং অধিক পারফরম্যান্স তাদের জন্যই নোট এজ বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
বাংলাদেশের তরুণদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। দৈনিক স্ক্রিন টাইম, মাল্টিটাস্কিং বাড়ছে, একই সঙ্গে কমে আসছে ফোন বদলের প্রবণতা। এই বাস্তবতায় ইনফিনিক্স জানিয়েছে, নোট এজে স্বল্পমেয়াদি আকর্ষণী ফিচারের পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা, স্থিতিশীল পারফরম্যান্স ও সফটওয়্যার সাপোর্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিয়মিত ব্যবহারে নোট এজ ফোনটি তিন থেকে চার বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে, যার চারপাশে রয়েছে সমান ও অতি-সংকীর্ণ বেজেল। মাত্র ৭.২ মিলিমিটার পূরুত্বের ও হালকা ওজনের ফোনটিতে পার্লেসেন্ট ফিনিশের নকশা দিয়েছে আধুনিক ও পরিশীলিত লুক। কার্ভড ডিজাইনের কারণে দীর্ঘ সময় পড়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও কল কিংবা বিনোদনের সময় ফোনটি হাতে ধরে ব্যবহার করা আরও আরামদায়ক হবে।

নোট এজে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর। ইনফিনিক্স বলছে, এই চিপসেট দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং ও জনপ্রিয় গেমে স্থিতিশীল ফ্রেম রেট নিশ্চিত করে।

ব্যবহারকারীর উদ্বেগের জায়গা থাকে ব্যাটারি পারফরম্যান্স। নোট এজে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা একদিনের বেশি সময় অনায়াসে ব্যবহার সম্ভব। ব্যাটারির আয়ু দীর্ঘ করতে যুক্ত করা হয়েছে ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি, যা সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির সক্ষমতা কমে যাওয়ার গতি ধীর করতে সহায়তা করে।

ডিভাইসটিতে দেয়া হয়েছে দীর্ঘমেয়াদি সফটওয়্যার ব্যবহারের নিশ্চয়তা। এতে রয়েছে এক্সওএস ১৬, যেখানে রয়েছে মেমোরি-অ্যাওয়ার শিডিউলিং প্রযুক্তি। পাশাপাশি তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা প্যাচ আপডেট পাওয়া যাবে।

দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক সিগন্যালের সংবেদনশীলতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে দেয়া হয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি। ফলে ইনডোর পরিবেশ বা কোলাহলপূর্ণ এলাকাতেও তুলনামূলকভাবে স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা এআই আরএডাব্লিউ+ ও লাইভ ফটো মোড সমর্থন করে এবং কম আলোতেও পরিষ্কার ও প্রাণবন্ত ছবি ধারণের সক্ষমতা রয়েছে। এআই-ভিত্তিক ইমেজ প্রসেসিং ও এক-ক্লিক ফটো আউটপুট ফিচারের মাধ্যমে কনটেন্ট তৈরি আরও সহজ করা হয়েছে। পাশাপাশি ৪৫০০ নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে ও ডুয়াল স্টেরিও স্পিকারের মাধ্যমে উজ্জ্বল দৃশ্য ও পরিষ্কার অডিও অভিজ্ঞতার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নোট এজ উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে নারী ফুটবলের প্রতি দীর্ঘমেয়াদি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইনফিনিক্স। এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নারী ফুটবল দলের ক্যাপ্টেইন আফঈদা খন্দকার এবং খেলোয়াড় খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। ইনফিনিক্স মনে করে, এই অংশীদারত্ব নারী ক্রীড়াবিদদের সক্ষমতা, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক হিসেবে কাজ করবে।

ইনফিনিক্স নোট এজ সিল্ক গ্রিন ও লুনার টাইটানিয়াম রঙে পাওয়া যাবে। পাশাপাশি স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক রঙের ভ্যারিয়েন্টও থাকছে। বাংলাদেশে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ২৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ৩১ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি এখন দেশের অনুমোদিত রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।



বিষয়: #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রযুক্তির নতুন দিগন্ত প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই
শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ
চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া
হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ
সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ