রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত
লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া::
যুক্তরাজ্যে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জেইন গ্লোবাল ইউকে আয়োজিত International Student Information and Engagement Event শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
![]()
সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেইন গ্লোবাল ইউকের কার্যালয়ে — বেজমেন্ট ফ্লোর, ২৫১–২৫৩ কমার্শিয়াল রোড, লন্ডন E1 2BT — এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ইভেন্টে বিপুল সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা সরাসরি বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সেলরদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ছিল অন-দ্য-স্পট অ্যাসেসমেন্ট, এক-টু-এক কনসালটেশন, এবং বিশ্ববিদ্যালয় ও ক্যারিয়ার গাইডেন্স, যা অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ শিক্ষাগত ও পেশাগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইভেন্টে ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে সহায়ক এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ।
বিষয়: #আন্তর্জাতিক #লন্ডন #শিক্ষার্থী










মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।
ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
“মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন”
নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারত সহ প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে লিংক ইন্ডিয়ার সেমিনার 