শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কর্তৃক ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীব-কে বিমানবন্দরে সংবর্ধনা
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কর্তৃক ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীব-কে বিমানবন্দরে সংবর্ধনা
শহিদুল ইসলাম, প্রতিবেদক:
বৃহত্তর সিলেটের সন্তান, ইতালি প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ইতালি শাখার আহবায়ক মোঃ রফিকুল ইসলাম সজীব এর স্বদেশ আগমন উপলক্ষে সম্প্রতি ১৭ জানুযারি ২০২৬, শনিবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র পক্ষ থেকে এক বিশাল সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন নেতা/কর্মী এবং সামাজিক, রাজনৈতিক নেত্রবৃন্দ।
![]()
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক সিলেট এমসি কলেজের ইংরেজি শিক্ষক ও জালালাবাদ কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মোঃ রকিব তালুকদার। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা কমিটি’র আহবায়ক রাজিব আহমদ। সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক নূরুদ্দীন রাসেল। সদস্য আব্দুল মালেক, ফয়ছল আহমদ, খালেদ আহমদ, হাদিউল ইসলাম শাহরিয়ার, রাহাত আনোয়ার সহ প্রমুখ।
উল্লেখ্য সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করছে এবং ২০১৭ সাল থেকে সংগঠনটি দেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে। সামাজিক মানবিক সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠাতা করেন মোঃ শহিদুল ইসলাম। এখানে সংগঠনটির কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হলো শীতকালে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক যেকোন দুর্যোগে বন্যার্তদের সাহায্য করা। এতিম, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দুই বিভাগের ঐতিহ্য, ইতিহাস নির্ভর, আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করা। গরিব শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান বিশিষ্ট গুণী ব্যক্তিদের স্বরণে, সম্মানে মতবিনিময়, আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান।
বিষয়: #চট্টগ্রাম #ফাউন্ডেশন #ফ্রেন্ডশিপ #সিলেট










শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হককে সংবর্ধনা।
জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় দিনে ৫০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন
লাখাইয়ে নামেই শুধু কমিউনিটি ক্লিনিক: ওষুধ ও সেবার অভাবে বিপাকে সাধারণ মানুষ
সতর্কতা: সিলেটে আমেরিকা পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক আল আমিন
হবিগঞ্জে সাবেক চেয়ারম্যান আনু মিয়ার বড় ভাই আব্দুল খালেকের ইন্তেকাল
জালালাবাদের নাজিরেরগাঁও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন 