শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন
প্রথম পাতা » Draft » অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন
১৭৮ বার পঠিত
সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক, সি‌লেট।
অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন
ব্রিটিশ-বাংলাদেশি বিশিষ্ট আইনজীবী বাংলাদেশের চট্টগ্রা‌মের কৃতি সন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিবল কলেজে অনুষ্ঠিত ১৫তম ওয়ার্ল্ড লিডার্স সামিটের আন্তর্জাতিক সম্মেলনে আইন ও মানবাধিকার ক্ষেত্রে মর্যাদাপূর্ণ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশ্বের ৩০টিরও বেশি দেশের কূটনীতিক, সংসদ সদস্য এবং অক্সফোর্ড এলামনাই, পেশাজীবী ও চ‍্যারিটি সংস্থার প্রতিনিধিরা এই আন্তর্জাতিক সম্মেলন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশনেন। ব্যারিস্টার মনোয়ার হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেন ১৮ বছর দায়িত্ব পালন করা সাবেক ব্রিটিশ এমপি মি. ভিরেন্দর শর্মা এবং অক্সফোর্ডে উচ্চ শিক্ষিত ও স্টাডিটিউব কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব মিস রুবি গ্রেনজার।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ও সফল বেশ কয়েকজন পেশাজীবী মানবতার জন্য তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন।

“Empowering Visionaries, Transforming Tomorrow” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত ১৫তম ওয়ার্ল্ড লিডার্স সামিটের এই আন্তর্জাতিক সম্মেলনে সৃজনশীলতার মাধ্যমে মুক্তি, শিল্পকলা কীভাবে পরিচয়, স্বাধীনতা ও সংস্কৃতির ভবিষ্যৎ গড়ে তোলে, ঐতিহ্য ও মানবিকতার মাধ্যমে সংস্কৃতি ও ভবিষ্যৎ নির্মাণ, এবং সহমর্মিতা ও অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার রূপান্তর—এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের পিটার জাস্টেন, অস্ট্রেলিয়ার দলজিৎ বকশি, যুক্তরাজ্যের অধ্যাপক আদিনা তুলবুরে, যুক্তরাষ্ট্রের ড. অ্যালেন লারোসা, ইতালির কারলা রুজ্জিয়েরো, মালয়েশিয়ার অধ্যাপক ড. বিলি ট্যাং চি সেন, ভারতের মেঘলাথা নাগরাজ, সংযুক্ত আরব আমিরাতের প্রাবাথ রানাওয়ানা, ইতালির আলেসিও ফিলিপেল্লি এবং সিঙ্গাপুরের গোলাম কিবরিয়াসহ অন‍্যনারা নিজ নিজ পেশা ও মানবতার জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, মনোয়ার হোসেন ইংল্যান্ডের একজন সুনামধন‍্য প্র‍্যাকটিসিং ব্যারিস্টার যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক অভিবাসী ব্যক্তি ও পরিবারকে আইনি সহায়তা দিয়ে আসছেন। আইন পেশার পাশাপাশি তিনি ১৯৯৪ সাল থেকে মানবাধিকার বিষয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নে তিনি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিজনেস আমেরিকা ম্যাগাজিন সম্প্রতি তাঁকে একজন প্রভাবশালী প্রবাসী তথা নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) হিসেবে একশত জনের মধ্যে তালিকাভুক্ত করেছে এবং এর আগে হু’জ হু বাংলাদেশ, দুবাইয়ে প্রফেশনাল সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসহ আরও একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন।

তিনি ইউকে সিভিল, ইমিগ্রেশন, মানবাধিকার, জুডিশিয়াল রিভিউ, আপীল ও ফ‍্যামিলী আইনে বিশেষজ্ঞ এবং উচ্চ আদালতসহ বিভিন্ন পর্যায়ের আদালত অগণিত মামলা পরিচালনা করেছেন। বিশেষ করে যুক্তরাজ্যের ইমিগ্রেশন, মানবাধিকার, এসাইলাম ও সিটিজেনশীপ আইন বিষয়ে ব‍্যাপক সফলতার জন্য বিশেষ সুখ‍্যাতি অর্জন করেছেন। তাঁর আইনী সহায়তার মাধ্যমে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাওয়া হাজারো প্রবাসীরা স্বদেশে প্রচুর রেমিট্যান্স পাঠিয়ে সেদেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড