শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
প্রথম পাতা » প্রবাসে » ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
১০২ বার পঠিত
বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস

“ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
ব্রিটিশ পার্লামেন্টে সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের বার্ষিক সাধারণ সভা ও গালা ডিনার ২০২৬ অনুষ্ঠিত”

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::

ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
ইংল্যান্ড ও ওয়েলসে কর্মরত ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের পেশাগত প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস)–এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও গালা ডিনার ২০২৬ গত ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের ঐতিহাসিক হাউস অব কমন্সে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার–এর সভাপতিত্বে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরের অংশগ্রহণে অনুষ্ঠানটি একদিকে যেমন ছিল পেশাগত আলোচনা ও মূল্যায়নের ক্ষেত্র, অন্যদিকে তেমনি পরিণত হয় সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারক ও প্রিভি কাউন্সিলের জুডিশিয়াল কমিটির সদস্য লর্ড নিকোলাস হ্যাম্বল অব কের্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ল’ সোসাইটি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস–এর ভাইস প্রেসিডেন্ট ব্রেট ডিক্সন, ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার মিস আবিদা ইসলাম, দ্য ল’ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট মিস লুবনা শুজা ও ড. আই. স্টেফানি বয়েস, সলিসিটরস রেগুলেশন অথরিটির ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন বিভাগের প্রধান মিস সিয়ান হিউজেস, ডিস্ট্রিক্ট জজ অনিতরা হোসেন, মানজিত গিল কেসি, জেইন মালিক কেসি, বাই-ল্যাটারাল অ্যান্ড মাল্টি-ল্যাটারাল অ্যাসোসিয়েশনস নেটওয়ার্কের প্রতিনিধি মিস সেয়ে আইনাহসহ আইন ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন এসবিবিএস প্যাট্রন জজ বেলায়েত হোসেন, মোজাম্মেল হোসেন কেসি, বিসিসিআই সভাপতি রফিক হায়দার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক একরাম হোসাইন, সাবেক প্রেসিডেন্ট শফিকুর রহমান, দেওয়ান মেহেদী, ফরিদা হাকিম, ব্যারিস্টার শাহাদত করিমসহ আরও অনেকে।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে যুক্তরাজ্যের বিচার ব্যবস্থায় ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের ক্রমবর্ধমান অবদান ও পেশাগত উৎকর্ষ সাধনে এসবিবিএসের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এ সময় ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস চালুর ঘোষণা বিশেষভাবে গুরুত্ব পায়। ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার মিস আবিদা ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শিক্ষার্থী ও কমিউনিটির জন্য একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার সংগঠনের গত বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, সদস্য ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্ষিক সাধারণ সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরুল শেখ ইমু বার্ষিক কার্যক্রম প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ সেলিম আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভার সমাপনী বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট কাহার চৌধুরী। এ সময় উপস্থিত সবাই সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসাইনের দ্রুত আরোগ্য কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির উপদেষ্টা সুবের আখতার, যার সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনায় পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাইস প্রেসিডেন্ট তাহমিনা কবীর ও আব্দুল হালিম সরকার, কালচারাল সেক্রেটারি কাজী আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য সুহেল আহমেদ–কে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সুমন, আবু নোমান, আব্দুর রউফসহ গভর্নিং বডির সকল সদস্যকে ধন্যবাদ জানান সভাপতি।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস নিয়মিতভাবে কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি), সেমিনার, কমপ্লায়েন্স ওয়ার্কশপ এবং স্টেকহোল্ডার সংলাপ আয়োজন করে আসছে। পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি সংগঠনটি বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি উৎসাহিত করা এবং কমিউনিটির জন্য প্রো-বোনো আইনি সেবা প্রদানের মাধ্যমে জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।



বিষয়: #  #  #  #  #


প্রবাসে এর আরও খবর

লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ
১২ ফেব্রুয়ারির বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ’র বিবৃতি সম্পর্কে উদ্বেগ ১২ ফেব্রুয়ারির বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ’র বিবৃতি সম্পর্কে উদ্বেগ
নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে  উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশীরা নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশীরা
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন
বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।। বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।।
পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর  যাত্রা শুরু পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর যাত্রা শুরু
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা
সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু