শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রথম পাতা » প্রবাসে » সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
১২১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

শেখ নুরুল ইসলাম ::
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র  উদ্দোগে সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বৃটেনের সমাজসেবা মূলক সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কল্যাণে ও আর্ত- মানবতার সেবায় নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।

এই ধারাবাহিকতায় সিলেট বিভাগের বিশ্বনাথ উপজেলার রামধনা ডালারপার এলাকায় গতকাল (২৮ জানুয়ারি) দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অ্যাডভাইজার ও জি এস সির নর্থ রিজিওন এর সাবেক চেয়ারপার্সন ফয়জুর রহমান চৌধুরীর শুভ উদ্ভোধনের মাধ্যমে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই মানবিক মেডিকেল ক্যাম্প চলাকালে বৃটেন থেকে সংগঠন এর কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে
এই প্রজেক্ট বাস্তবায়নে নর্থ রিজিওনাল কমিটি ও বাংলাদেশ টিমের সবার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি “প্রত্যন্ত অঞ্চলের দিনমজুর ও শ্রমজীবী মানুষের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যানময় বলে উল্লেখ করে সংগঠন এর আগামীর সকল মানবিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেছেন।

মেডিকেল ক্যাম্পে যুক্তরাজ্য থেকে আগত এনএইচএস হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী এমবিবিএস (লন্ডন), এমএসসি (লন্ডন), এমআরসিএস (ইউকে), পিজিসার্ট (অক্সোন) দিনমজুর, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের রেজিস্ট্রার ডা. রাজবীর আহমেদ এমবিবিএস, এমএসসি (রেসপিরেটরি মেডিসিন), এফসিপিএস (এফপি), এমআরসিপি (লন্ডন)।

এছাড়াও চিকিৎসা কার্যক্রমে অংশ নেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রেজিস্ট্রার (অপথালমোলজি) ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এইচএমও ডা. তৌহিদা চৌধুরী এমবিবিএস, পিজিটি (চক্ষু), সিএমইউ, ডিএমইউ (আল্ট্রাসাউন্ড)।

মেডিকেল ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, সাধারণ মেডিসিন, হৃদরোগ সংক্রান্ত পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া রোগীদের মধ্যে প্রয়োজনীয় ফ্রি ওষুধও বিতরণ করা হয়।

এই সময় বক্তব্যে ফয়জুর রহমান চৌধুরী বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও মহতী কার্যক্রম অব্যাহত রাখব।

ফিলিস্তিনের গাজাসহ দেশের ও দেশের বাইরে বিভিন্ন এলাকায় আমরা নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করি। যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে অনেক রোগের ঝুঁকি কমে যায়।

সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো নিয়মিত স্বাস্থ্য সচেতনতা। সকলকে আমি স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাই।
চিকিৎসা যেখানে অনেকের কাছে স্বপ্ন, সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়ে উঠল আশার আলো।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসা সেবা নয়, বরং স্বাস্থ্য সচেতনতা ও মানবিক সহমর্মিতার প্রতীক হিসেবে স্থানীয় মানুষের মনে জায়গা করে নিয়েছে।

বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষজন এই মানবিক উদ্যোগে উপকৃত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।



বিষয়: #  #  #  #  #  #


প্রবাসে এর আরও খবর

লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ
১২ ফেব্রুয়ারির বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ’র বিবৃতি সম্পর্কে উদ্বেগ ১২ ফেব্রুয়ারির বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ’র বিবৃতি সম্পর্কে উদ্বেগ
নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে  উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশীরা নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশীরা
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন
বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।। বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।।
পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর  যাত্রা শুরু পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর যাত্রা শুরু
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা
সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু