শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
প্রথম পাতা » প্রবাসে » যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
১০৬ বার পঠিত
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

শহিদুল ইসলাম, প্রতিবেদক:
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রস্তাবিত একটি গণভোট দেশটিকে কার্যত ইসলামিক রাষ্ট্রে রূপান্তরের ঝুঁকিতে ফেলতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সংসদের জ্যেষ্ঠ সদস্য বব ব্ল্যাকম্যান। তাঁর মতে, এই দিকনির্দেশনা বাংলাদেশের জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন নয় এবং এতে দেশের ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

২৮ জানুয়ারি ২০২৬, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশ এ্যাট দ্যা ক্রসরোড শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বব ব্ল্যাকম্যান বলেন, বাংলাদেশ বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সেমিনারটির সভাপতিত্ব করেন লর্ড রামি রেঞ্জার। যৌথভাবে আয়োজন করে পলিটিকা নিউজ, সেন্টার ফর গ্লোবাল পলিসি অ্যান্ড গভর্ন্যান্স এবং নর্থ্যাম্পটন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস চেম্বার।

বব ব্ল্যাকম্যান বলেন, তিনি বহুবার বাংলাদেশ সফর করেছেন এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি স্মরণ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের নেতৃত্বে যুক্তরাজ্য বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বিদেশ সফরও ছিল যুক্তরাজ্যে।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ছাত্র হত্যাকাণ্ড ও আন্দোলন দমনের ঘটনায় গুরুতর উদ্বেগ থাকলেও তাঁর ক্ষমতাচ্যুতির পর অনুপস্থিত অবস্থায় ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদের লক্ষ্যবস্তু করা আরও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে বব ব্ল্যাকম্যান বলেন, আগামী মাসে নির্ধারিত নির্বাচনকে বর্তমানে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক বলা যায় না। তাঁর বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ অনেকের কাছে অজনপ্রিয় হলেও জনমত জরিপ বলছে দেশের অন্তত ৩০ শতাংশ মানুষ এখনো দলটিকে সমর্থন করে। কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হলে তা গণতন্ত্রের জন্য মারাত্মক সমস্যা তৈরি করে।

অতীতে বিএনপিকে নির্বাচন বর্জন না করার পরামর্শ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করলে অভিযোগ জানানোর সুযোগও থাকে না। নির্বাচন বর্জন গণতন্ত্রকে দুর্বল করে এবং প্রতিনিধিত্বহীনতা সৃষ্টি করে।

সংবিধান পরিবর্তনের প্রশ্নে গণভোট আয়োজন দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে এ কথা স্বীকার করলেও তিনি বলেন, বর্তমানে যে গণভোটের উদ্যোগ দেখা যাচ্ছে, তার দিকনির্দেশনা অত্যন্ত বিপজ্জনক। তাঁর মতে, এটি বাংলাদেশকে কার্যত একটি ইসলামিক রাষ্ট্রে রূপান্তরের পথে নিয়ে যেতে পারে, যা তিনি বিশ্বাস করেন না যে বাংলাদেশের জনগণ চায়।

ভোটকেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন ও সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতির অভিযোগ তুলে ধরে বব ব্ল্যাকম্যান বলেন, এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত কোনো নির্বাচনই গণতান্ত্রিক হতে পারে না। এতে বাংলাদেশের ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ অসংখ্য প্রাণের বিনিময়ে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছে। ফলে পুনরায় পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ধারণা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী, বিশেষ করে এমন একটি রাষ্ট্রের সঙ্গে যেখানে সামরিক প্রভাব প্রবল এবং গণতন্ত্র কার্যত মৃত।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বব ব্ল্যাকম্যান বলেন, তিনি সাম্প্রতিক সময়ে হাউস অব কমন্সে বারবার বিষয়টি উত্থাপন করেছেন। তাঁর ভাষায়, হিন্দু, খ্রিস্টান ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে হত্যা, উপাসনালয় পোড়ানো ও লুটপাটের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, এসব তথ্য প্রামাণ্য দলিলসহ তাঁর কাছে রয়েছে এবং এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব নয়।

সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য ওসামা খান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিফিল শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নাদিরা নাজনীন রাখি, সাংবাদিক আনসার আহমেদ উল্লাহসহ ব্রিটিশ বাংলাদেশি সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিনিধিরা।



বিষয়: #  #  #  #



প্রবাসে থেকে আরও

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন। ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন।
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত। ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত।
জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত। শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই “ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই
ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ
ব্রঙ্কস আওয়ামীলীগের ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন। ব্রঙ্কস আওয়ামীলীগের ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন।
টাওয়ার হ্যামলেটসে বাঙালি ভোটারদের গুরুত্ব সামনে রেখে লেবারের ২৫ দফা ইশতেহার ঘোষণা টাওয়ার হ্যামলেটসে বাঙালি ভোটারদের গুরুত্ব সামনে রেখে লেবারের ২৫ দফা ইশতেহার ঘোষণা

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস