বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
মনির হোসেন, মোংলা
![]()
মোংলায় নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে মোংলা পৌর শহরে যৌথ অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন।
তিনি বলেন, মোংলায় গভীর রাতে মাদক বিরোধী অভিযান চালায় মোংলা থানা পুলিশ ও নৌ বাহিনী , উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৫৮) ও জসিম উদ্দিন (২৮) পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে মরণ নেশা ইয়াবা সহ আটক করা হয়। পৃথকভাবে অভিযান পরিচালনা করে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রহিমের বাড়ি তল্লাশী করে ১০০ পিস ও জসিম উদ্দিনকে তল্লাশি করে ১৯ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
মোংলা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে আব্দুর রহিম ও সিগনাল টাওয়ার এলাকার মুজিবর হাওলাদারের ছেলে জসিম উদ্দিন।
মোংলা থানার (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মোংলা শহরসহ উপজেলা জুড়ে মাদকবিরোধী যৌথ অভিযান চলমান। অভিযানে মাদকসহ দুইজনকে ১১৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের দুইজনকে জেল হাজতে পাঠানো হবে।
নির্বাচনকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় এ কর্মকর্তা।
বিষয়: #মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবা










শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 