সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » “বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপিত
“বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপিত
আফিফা জান্নাত ::
![]()
গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি ন্যাশনাল, মাল্টি মিডিয়া ও মাল্টি কালচারেল এর বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে রোববার (২১ শে ডিসেম্বর) দুপুর ১২ টা ১ মিনিটে সময় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
কার্ডিফ বাংলা স্কুল কমিটির ভাইস- চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর এর সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলা স্কুলের জেনারেল সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের চেয়ারম্যান
এস এ রহমান মধু, সাবেক চেয়ারম্যান আনা মিয়া, জেনারেল সেক্রেটারি কাওসার হোসেন, হাফিজ রাকিব হাসান,মোহাম্মদ মুজিব মিয়া, আবদাল মিয়া, আব্দুল মুমিন, এম এ মান্নান ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত বক্তব্য রাখেন।
সভায় মুক্তিযুদ্ধে শহীদানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের সহকারী ঈমাম হাফিজ রাকিব হাসান।
এই আয়োজনটি শুধুমাত্র একটি দিবস পালন নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে, যা তাদের দেশ গঠনে উদ্বুদ্ধ করে বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা বাঙালি জাতির সর্ব শ্রেষ্ট অর্জন এ বিজয় আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে ওঠা নব প্রজন্মের মধ্যে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।
বিষয়: #উদ্যাপিত #কার্ডিফ #জালাল #দিবস #বাংলা #বিজয় #বৃটেন #মহান #শাহ #স্কুল










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 