শিরোনাম:
●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার ●   সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার ●   চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার ●   সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ ●   দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥ ●   রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ ●   সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল ●   জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে বিজয় দিবস উদযাপন: দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে বিজয় দিবস উদযাপন: দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে
১৩২ বার পঠিত
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনে বিজয় দিবস উদযাপন: দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
লন্ডনে বিজয় দিবস উদযাপন: দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে
মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকের উদ্যোগে এক বর্ণাঢ্য ও আবেগঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি ড. কাজী মোখলিসুর রহমান তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অকিব, যুগ্ম সম্পাদক ড. আজিজুল আম্বিয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হেনা বেগমের যৌথ সঞ্চালনায় প্রথম পর্বে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননাপত্র পাঠ করেন সাংস্কৃতিক কর্মী উর্মি মজহার ও মুনিরা পারভিন। এ সময় উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁদের প্রতি সম্মান জানান।

পরবর্তীতে ‘স্বাধীনতার সূর্য’ শীর্ষক সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি করেন স্মৃতি আজাদ। সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম উপদেষ্টা হিমাংশু গোস্বামী, শিল্পী অনামিকা মিঠু, বিথী চৌধুরী ও মোহনা বেগম। মনোজ্ঞ এসব পরিবেশনা দর্শকদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে আরও গভীরভাবে জাগ্রত করে।

অনুষ্ঠানের শেষ পর্বে মুজিবুল হক মনি রচিত নাটক ‘Rewind’71 – আবার একাত্তর’ মঞ্চস্থ করা হয়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মুজিবুল হক মনি, নজরুল ইসলাম অকিব, অনামিকা মিঠু, মোহাম্মদ দীপ, জুবায়ের আহমদ, ফয়জুর রহমান ফয়েজসহ অন্যান্য শিল্পীরা। নাটকটি মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের সামনে জীবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর আব্দুল আজিজ তকি, জাহানারা রহমান জলি, রফিক উল্লাহ, কামরান আহমদ, ইমদাদুল খান, মাসুম বিল্লাহ, রোজিয়া বেগম, সুবিদ খান, আবসানা রহমান, তোফায়েল আহমদসহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



বিষয়: #  #  #  #



প্রবাসে থেকে আরও

নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মদিন পালন। নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মদিন পালন।
মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

---
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী