শিরোনাম:
●   হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ ●   সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ●   নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক ●   ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ●   এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ ●   কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক ●   সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার ●   রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা ●   রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » বিশেষ » সুনামগঞ্জে ১২৪ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের দাবী
প্রথম পাতা » বিশেষ » সুনামগঞ্জে ১২৪ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের দাবী
১৫৬ বার পঠিত
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে ১২৪ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের দাবী

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ১২৪ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের দাবী
সুনামগঞ্জে গানে গানে বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এঁর ১২৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৬ ডিসেম্বর) ২০২৫ইং বিকাল ৫ টা হতে রাত ১২টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা শিল্পকলা একাডেমির তালিকাভূক্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এর উদ্যোগে এক আলোচনা সভা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সভাপতি মোঃ সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক আল-হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ,২৪ এর জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী,সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন,বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের জেলা কমিটির সভাপতি গীতিকবি নজরুল ইসলাম, প্রবীণ গীতিকার আব্দুল আজিজ চৌধুরী,বাউল দলের সাবেক আহবায়ক বাউল আশরাফ আলী মোড়ল,সুরমা ইউপি সদস্যা মোছা: তানজিনা বেগম,বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গীতিকার নির্মল কর জনিসহ স্থানীয় সংস্কৃতিসেবীগন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কামালগীতি পরিবেশন করেন প্রবীণ বাউল শিল্পী আব্দুল লব আব্দুল্লাহ,যোবায়ের বখত সেবুল,সাংবাদিক বাউল আল হেলাল,বাউল শফিকুন নূর,বাউল আমজাদ পাশা, বাউল আলাউদ্দিন,বাউল আব্দুস সালাম ভান্ডারী,বাউল আব্দুল কাইয়ূম,বাউল তোরাব হোসেন,বাউল রুখসানা ভান্ডারী, বাউল তানজিনা বেগম,গীতিকার আসাদ আলী,বাউল আব্দুল আলীম,শিল্পী শাহানা আক্তার,বাউল আইন উদ্দিন,বাউল শফিক মিয়া ও বাউল সাদিক খানসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
সভায় বক্তারা বলেন,সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোককবির মধ্যমণি বাউলকবি কামাল পাশা। বৃহত্তর সিলেট অঞ্চলে বৃটিশ আমলে পালা গানের প্রবক্তা ও মালজুড়া গানে অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় ১৯৬৪ সালে সুনামগঞ্জ আর্টস কাউন্সিল ও মহকুমা প্রশাসন কর্তৃক তিনি গানের স¤্রাট উপাধিতে ভূষিত হন। গত সরকারের শাসনামলে জেলা প্রশাসন এই লোকায়িত কবি প্রতিভাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার জন্য একাধারে ৯ বার ও স্বাধীনতা পূরস্কারে ভূষিত করার জন্য ৫বার সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করলেও ফ্যাসিস্ট সরকার মহান এই সংগীতগুরুকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দিয়ে উদ্দেশ্যমূলকভাবে বৈষম্যমূলক আচরন করেছে। বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম,দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সংস্কারের পক্ষে শুদ্ধ সংগীত রচয়িতা বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের জন্য সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।



বিষয়: #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান