সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » বিশেষ » জীবনের শেষ ঠিকানা
জীবনের শেষ ঠিকানা
সৈয়দ মোহাম্মদ ইসমাঈল
![]()
আমাদের মৃত্যু নাচে সদা মাথার উপর,
জানি না কখন যে হবে যেতে!
সর্বদাই বাড়ছে বয়স আর কমছে আয়ু,
আছে সর্বদা মৃত্যুটা ওতপেতে।
যখন ছাড়বো পৃথিবী কাঁদবে স্বজনেরা,
আর শত্রুরা হাসবে যে প্রাণপণ।
তাই জীবদ্দশায় যেনো কেউ শত্রু না হয়,
এভাবেই কাটায় আপন জীবন।
পৃথিবীতে কতো রাজা মহারাজ জমিদার,
তাঁদেরও মৃত্যু ঘটে নিয়েছে বিদায়।
বাস্তবে এই মৃত্যু থেকে কেউ পার পাবেনা,
তবু কেন মোরা অহংকারী হয়ে যায় ?
সকাল সন্ধ্যা কতো মানুষের মৃত্যু দেখছি,
কখনো কি নিজের মৃত্যুর স্মরণ করি ?
যদি নিজের মৃত্যুর স্মরণ করতাম ঠিকই,
ভাবতাম না কভু নিজেকে আহামরি।
সবারই হোকনা মৃত্যু সেটা সম্মানের হোক,
যাতে মৃত্যুর পরে যেনো না হয় বদনাম।
তবে তো সন্তান সন্ততি তাঁরা থাকবে ভালো,
তাঁদেরও শুনতে হবে না কোনও দুর্নাম।
বিষয়: #জীবন #ঠিকানা #শেষ










সিলেটের ফুটপাত সংকটের স্থায়ী সমাধানে লন্ডনের আদলে ‘স্ট্রিট মার্কেট’ মডেলের প্রস্তাব সৈয়দ মিজানের!
ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! 