শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » দৌলতপুর মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে এক যুবককে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা
দৌলতপুর মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে এক যুবককে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে জনি ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৯ নভেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি একই ইউনিয়নের জামালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। নিহত জনি সীমান্ত এলাকার কুখ্যত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও মাদকের অর্ধডজন মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। দৌলতপুরের চাঞ্চল্যকর মোহন হত্যার প্রধান আসামি। এ কারণে প্রতিপক্ষের সঙ্গে হত্যা ও মাদক সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে জামালপুর এলাকায় জনির উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষের লালু ও সোহানের নেতৃত্বে ৩০-৩৫ জন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। এ সময় হাসুয়া দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে হত্যা নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী এসে নিহত অবস্থায় জনির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। শনিবার বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার থানায় নেয়।
স্থানীয়রা জানান, জনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাকারবারের সঙ্গে জড়িত। তিনি ভারতে পালিয়েও ছিল অনেকদিন। গত বছর জনির নেতৃত্বে সীমান্ত এলাকায় মোহন নামে হত্যা করা হয়। ওই মামলার তিনি প্রধান আসামি। সীমান্তে নানা অপরাধের সঙ্গেও জড়িত ছিল জনি। স্থানীয়দের ধারণা, মোহন হত্যাসহ মাদক কারবার সংক্রান্ত বিরোধেই প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘জনি একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ অর্ধ ডজন মামলা রয়েছে। মাদক ও হত্যা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিষয়: #দৌলতপুর #মহিষকুন্ডি #মাঠপাড়া গ্রাম










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
