মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
![]()
নওগাঁর-৬(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু বলেছেন, যদি কেউ সন্ত্রাসী,চাঁদাবাজী ধান্দাবাজী করার মতলব নিয়ে চলে তাহলে বিএনপিতে তার জায়গা হবেনা| তাকে দল থেকে বের করে দেয়া হবে| তিনি বলেন, বিএনপি দেশের জনগনের জন্য কাজ করে| ভোটের আগে জনগনকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে সে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে| আপনারা দলের পরিচয় দিয়ে দেশে,সমাজে সম্মানিত হচ্ছেন,সুতরাং যদি কারো মধ্যে সন্ত্রাসী,চাঁদাবাজী-ধান্দাবাজীর মতলব থাকে তাহলে এখনই দল থেকে বের হয়ে যান|“সুদৃঢ ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র“ স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু|
এদিন দুপুরে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী| উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেজুর রহমান বাবু,সহ-সভাপতি প্রভাষক জাকির হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হোসেন বেলাল,শ্রমীক দলের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি,ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল,মহিলা দলের সভাপতি ফাহিমা আক্তার ও সাধারণ সম্পাদক শামীমা আক্তার তোতাসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন|
বিষয়: #ইসলাম #এমপি #চাঁদাবাজী #জায়গা #দলে #ধান্দাবাজী #রেজাউল #রেজু #সন্ত্রাসী #হবেনা










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 