শিরোনাম:
●   কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। ●   যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের ●   অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ●   কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন ●   নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল ●   হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা ●   টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা ●   Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre ●   সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা ●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
৬১ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের  হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বুলবুল (৪৮) আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বনগাঁও বাজারস্থ মোমেন টেলিকম এন্ড মিডিয়া নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতরে ও বাহিরে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা দেশীয় অস্ত্রাদি সহকারে তাকে মারপিটক্রমে জখম করার পাশাপাশি তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে বলে জানান বুলবুল। আহত গোলাম মোস্তফা বুলবুলকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে চিহ্নিত হামলা ও লুটতরাজকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় ৩০ নং জিডি দায়ের করেন বুলবুল।
অনুসন্ধানে জানা যায়, প্রায়ই রাতের অন্ধকারে বনগাঁও টিলাগাঁও এবং ছমেদনগর মোল্লাপাড়া গ্রাম সংলগ্ন ভারতীয় বোর্ডারের ১২১৯ ত্রিএস পিলারের নিকট থেকে এলাকার চিহ্নিত চোরাকারবারীরা ভারতীয় মদ,ইয়াবা,ত্রিপিস লেহেঙ্গা শাড়ী,কসমেটিক্স ও গরু চোরাইপথে আমদানী করে থাকে। এতে বিভিন্ন সময় র‌্যাব,ডিবি,থানা পুলিশ ও বিজিবি বাহিনী চোরাকারবারীদের ধাওয়া দিয়ে অবৈধ মালামাল আটক ও ক্ষেত্রবিশেষে চোরাকারবারে সহযোগীদেরকে গ্রেফতার করলে আটক করার ঘটনা ও মামলা মোকদ্দমা নিয়ে এলাকায় মাঝে মাঝে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। গত ৬ মাস পূর্বে চোরাইপণ্য বহনকারী মোল্লাপাড়া নিবাসী দিনমজুর আলম ও ছমেদনগর গ্রামের ফুল মিয়াকে ১১ বান্ডিল ত্রিপিস সহকারে আটক করে মামলা দায়ের করলে উক্ত দিনমজুররা ২ মাস হাজত কাটে। এই ব্যবসার ক্যাশিয়ার হচ্ছেন ছমেদনগর গ্রামের আলী আহমদের পুত্র সাইফুল ইসলাম ফাহিম (২৫)। সে কোনকারণে দিনমজুররা আটক হলে তাদেরকে জামিন করানো ও জেলহাজতে অন্তরীন দিন মজুরদের পরিবারবর্গকে পূণর্বাসন করবে মর্মে অঙ্গীকার করলেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে মঙ্গলবার ও শুক্রবার বনগাঁও বাজারবারে ৫শত টাকা করে ক্ষতিপূরণ দিলেও জামিনের পর এসব পরিবারের সাথে আর কোন যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারের লোকজন। একই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র শাকিল (৩২) বিজিবি বনগাঁও ক্যাম্পের সোর্স পরিচয়ে বনঁগাও ছড়া থেকে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলনকারী এবং বোর্ডারের চোরাকারবারীদের কাছ থেকে বিভিন্ন রেটে চাঁদা আদায় করে বলেও অভিযোগ উঠেছে। বিজিবির নাম ভাঙ্গিয়ে বোর্ডার পাসের কাজ করে উক্ত শাকিল। ৩ মাস পূর্বে কান্দি ছমেদনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজান মিয়া প্রাকৃতিক প্রয়োজনে রাস্তায় বের হলে এলাকার চিহ্নিত চোরাকারবারীরা মব সন্ত্রাস করে মারপিটক্রমে আহত করে তাকে। ঘটনার সময় মিজানকে চোরাকারবারীদের কবল থেকে রক্ষা করতে গেলে তার মেয়েও হামলার শিকার হন বলে জানা যায়। মারপিটের প্রাক্কালে চোরাকারবারীরা মিজানকে পুলিশের সোর্স বলে অপপ্রচার দেয়। ঘটনার পর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাই ইউনিয়ন পরিষদে বসে ঘটনার সালিশ করে পুরো চোরাকারবারী গ্রুপকে নগদ ৪ হাজার টাকা জরিমানা করে আহত মিজানের চিকিৎসা সহায়তা আদায় করে দেন। স্থানীয়রা জানান মোট ১৭/১৮ জন চোরাকারবারী গড়ে প্রতিসপ্তাহে দুইতিন দিন রাতে ভারতীয় কাপড় ও মাদকসহ অন্যান্য মালামাল অবৈধভাবে বাংলাদেশে এনে দেদারছে ব্যবসা করে যাচ্ছে। চোরাকারবারীদের সিন্ডিকেট লিডার ছমেদনগর গ্রামের মৃত মোবারক আলীর পুত্র সরকুম আলী (৫১) এলাকায় এই বলে আতংক ছড়ায় যে,রাত ১০টার পরে যদি এলাকার কোন লোকজনকে বনগাঁও বাজারসহ আশপাশ এলাকায় পাওয়া গেলে তাদেরকে র‌্যাব,ডিবি ও পুলিশের সোর্স হিসেবে সনাক্ত করে হাতপা ভেঙ্গে দেয়া হবে। এই ঘোষণার পর গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় বনগাঁও বাজারস্থ আঞ্জব আলীর চায়ের দোকানে চিহ্নিত চোরাকারবারীরা টিলাগাঁও নিবাসী মৃত কাচাধন এর পুত্র আব্দুর রশিদ (৫০) কে বিজিবির সোর্স বলে মব সৃষ্টি করে প্রকাশ্য দিবালোকে হামলা করে আহত করে। এসব ঘটনায় এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে একদিকে আতংক ও অন্যদিকে উত্তেজনা বিরাজ করছে। কেউ কেউ ঘটনার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হচ্ছেন ছমেদনগর গ্রামের মৃত মোবারক আলীর পুত্র সরকুম আলী (৫১), আলী আহমদের পুত্র সাইফুল ইসলাম ফাহিম (২৫), মৃত সুন্দর আলীর পুত্র শাকিল (৩২),মৃত জুলহাসনুর চৌধুরীর পুত্র মিনহাজ নুর চৌধুরী (৩২),মৃত শানুর মিয়ার পুত্র হাবিবুর রহমান হাবু (৪৫), বনগাঁও নিবাসী মৃত আব্দুল জব্বারের পুত্র রফিক মিয়া (৬৫) ও তুতি মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৩৫),আব্দুছ ছোবহানের পুত্র আব্দুল আলী (৩৮),আব্দুর রহমানের পুত্র আবেদ আলী (৪০),মৃত হোসেন মিয়ার পুত্র আব্দুস ছত্তার (৪৫) মৃত মহরম আলীর পুত্র আব্দুল জলিল (৪২), মৃত আব্দুস শাহিদের পুত্র হরমুজ আলী (৩৭) ও বাবুল মিয়ার পুত্র আল আমিন (২৬) প্রমুখ। আহত বিএনপি নেতা গোলাম মোস্তফা বুলবুলের দায়েরকৃত অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এসআই অভিজিৎ ভৌমিককে দায়িত্ব প্রদান করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আরিফ উল্লাহ। এলাকাবাসী চোরাকারীদের গডফাদারসহ তাদের সকল সহযোগীদেরকে গ্রেফতার করে রঙ্গারচর ইউনিয়নকে কালোবাজার ও মাদকমুক্ত করতে যৌথবাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে