শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার
রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
নওগাঁর রাণীনগরে পুকুর পুঃখনন কালে মরিচাধরা একটি থ্রি নট থ্রি রাইফেলের (আগ্নেয়াস্ত্র) অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বিষ্ণুপুর দিঘীরপাড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটির লোহার অংশবিশেষ উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিষ্ণুপুর দিঘীরপাড় এলাকায় আজিজার রহমান নামে এক ব্যক্তির পুরাতন পুকুর সংস্কারের কাজ চলছিল। ভেকু মেশিন দিয়ে পুকুর খননকালে পুকুরের মাটির ভেতর থেকে মরিচাধরা একটি থ্রি নট থ্রি রাইফেলের লোহার অংশবিশেষ বের হয়। এরপর বিষয়টি পুকুর মালিক ও স্থানীয় লোকজন জানতে পেরে থানাপুলিশকে জানায়।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ওই পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি রাইফেলের লোহার অংশবিশেষ উদ্ধার করে জব্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়: #খননকাল #পুকুর #রাণীনগর










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 