রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট।
ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
![]()
নিউইয়র্কের ব্রঙ্কসের ক্যাসেল হিল সাবওয়ে স্টেশনের কাছে শুরু হলো বাংলাদেশী মালিকানাধীন প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট।প্রাইম এশিয়ান লাউঞ্জ মূল ভিত্তি হলো আদি এশিয়ান ফুড মেডিটেরিয়ান গ্রিল এন্ড কাবাবের লোভনীয় স্বাদের খাবার।ব্রঙ্কসের বিশিষ্ট ব্যবসায়ী শেখ জামাল হোসেন,ইকবাল হোসেন,নুরুল ইসলাম মিলন ব্রঙ্কসে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশী খাবারের চাহিদা মেটাতে তাদের এই উদ্যোগ বলে জানান।গত ১০ই এপ্রিল শুক্রবার বাদ জুমা মিলাদ মাহফিলের মাধ্যমে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে।বাংলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া দোয়া মুনাজাত পরিচালনা করেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,ডাঃ মাসুদুল হাসান,সিপিএ জাকির হোসেন চৌধুরী,কমিউনিটি বোর্ড-৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার,কমিউনিটি লিডার আব্দুস শহীদ,আব্দুর রহিম বাদশা,আব্দুল মুহিত,মোশাহিদ চৌধুরী,শামীম আহমেদ,হাসান আলী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিরা মনে করেন যে ভাবে ব্রঙ্কসে বাংলাদেশের মানুষের বসবাস দিনদিন বেড়েই চলেছে।তাদের খাবারের চাহিদা পূরণ করতে এই ধরনের রেস্টুরেন্টের আয়োজন প্রশংসার দাবি রাখে।
বিষয়: #এশিয়ান #প্রাইম #ব্রঙ্কস #যাত্রা #রেস্টুরেন্ট #শুরু #হল










ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত।
জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই
ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ 