শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
মনির হোসেন ::
![]()
কোস্ট গার্ডের ৪টি পৃথক অভিযান: কক্সবাজারে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সদস্য আটক করা হয়েছে এবং ডাকাতের কাছে জিম্মি থাকা ৩ জেলে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। অন্যদিকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সিমেন্টসহ ৮ পাচারকারী আটক করেছে কোস্টগার্ড এবং মালয়েশিয়া গমনকালে নৌকাডুবির শিকার ৯জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে প্রত্যাবর্তনে সহায়তা করেছে কোস্টগার্ড সদস্যরা।
শনিবার (১১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ এপ্রিল শুক্রবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়, কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, বোটটিতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং ডাকাতের কাছে জিম্মি থাকা বোটসহ ৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
অপরদিকে ১১ এপ্রিল রাত ১২টায় ও ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক চট্টগ্রামের সদরঘাট থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় ও কক্সবাজারের বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১ম বোট থেকে প্রায় ৬ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ৫ হাজার লিটার ডিজেল, ৫৪ লিটার ইঞ্জিন কুল্যান্ট, ৭০ লিটার গিয়ার অয়েল, ৪০ লিটার সুপার মোটর অয়েল, ১টি ডিজেল ইঞ্জিন, ৪টি গ্যাস সিলিন্ডারসহ ৩জন পাচারকারী এবং ২য় বোট থেকে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ ৫জন পাচারকারীকে আটক করা হয়।
এছাড়াও, বাংলাদেশী পতাকাবাহী জাহাজ M T. MEGHNA PRIDE চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১টায় আন্দামান দ্বীপপুঞ্জের নিকটে গভীর সমুদ্রে বেশ কিছু মানুষকে পানির ড্রাম/কাঠের টুকরো নিয়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ৯ জন বাংলাদেশী নাগরিক (৮ জন পুরুষ ও ১ জন নারী) কে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে, উক্ত জাহাজ আজ মধ্যরাত ২টায় উদ্ধারকৃতদের গভীর সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ মনসুর আলীর নিকট হস্তান্তর করে।
আটককৃত ডাকাত, পাচারকারী, বোট ও জব্দকৃত মালামাল এবং উদ্ধারকৃত জিম্মি থাকা জেলে ও বাংলাদেশী নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #অস্ত্রসহ #আটক #কোস্টগার্ড #জব্দ #জ্বালানি #ডাকাত #তেল #পৃথক










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 