শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ
প্রথম পাতা » Draft » যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ
১৩৩ বার পঠিত
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক, সিলেট।
যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ
যুক্তরাজ্যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ ওসামা এস এম খান। ২৫ নভেম্বর, ২০২৫, মঙ্গলবার সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে। আগামী বছরের মে মাসে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান উপাচার্য বেন ক্যালভার্টের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

ওসামা খান বর্তমানে অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব সারে ও সোলেন্ট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নেতৃত্বে ছিলেন। উচ্চশিক্ষায় নেতৃত্ব, ডিজিটাল রূপান্তর, কারিকুলাম উদ্ভাবন ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা উন্নয়নে রয়েছে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্য।

উপাচার্য হিসেবে মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় ওসামা খান প্রথম আলোকে বলেন, ‘এটি আমার জন্য অসাধারণ গৌরবের বিষয়। বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি এবং সামাজিক-অর্থনৈতিক ইতিবাচক পরিবর্তনে তাদের ভূমিকা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে আরও সাহসী ভবিষ্যৎ গড়তে চাই।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান রিচার্ড লয়েড-ওয়েন বলেন, ‘অধ্যাপক খান মূল্যবোধনির্ভর ও দূরদৃষ্টিসম্পন্ন একজন নেতা। আমরা তাঁর নেতৃত্বে একটি নতুন, উদ্ভাবনী ও রূপান্তরমুখী অধ্যায়ের সূচনা প্রত্যাশা করি।’

ওসামা খানের পৈতৃক নিবাস বাংলাদেশের যশোর জেলায়। বাবার সেনাবাহিনীতে চাকরির সুবাদে তিনি সেনানিবাসে বড় হয়েছেন। বাংলাদেশে তিনি কুমিল্লা ক্যাডেট কলেজ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) পড়াশোনা করেন।

এরপর ২০০০ সালে ওসামা খান উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘ল্যান্ড ইকোনমি’ ডিপার্টমেন্ট থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার আগে ওসামা খান মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও করপোরেট ফিন্যান্স খাতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। একাডেমিক জীবনে তিনি সরাসরি প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে পড়িয়েছেন; পরোক্ষভাবে সহায়তা করেছেন আরও অনেককে।

ওসামা খানের স্ত্রী আমিনা তাবাসসুম বলেন, ২০০২ সালে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। আমাদের দুই সন্তান। ছেলে এ বছর লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করে বর্তমানে অ্যাসোসিয়েট কনসালট্যান্ট হিসেবে কর্মরত। মেয়ে ইউনিভার্সিটি অব সারে–তে ক্রিমিনোলজি ও সাইকোলজি বিষয়ে পড়াশোনা করছে।

ওসামা খান বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে লন্ডনের উপকণ্ঠে সারে কাউন্টিতে বসবাস করেন।



বিষয়: #



Draft থেকে আরও

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি
নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ আবারও গ্রেফতার
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২
বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে
হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের অভিযান
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ১৯ পাচারকারী আটক