শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১০
খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১০
বজ্রকণ্ঠ ::
![]()
খুলনা -মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোংলাগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছে আরও ১০জন ।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১ টার দিকে মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোংলার দিগরাজের অনিল কৃষ্ণ রায়ের ছেলে রবিন রায় (৫০) ও খুলনা রুপসার দক্ষিণ নন্দনপুর এলাকার ইব্রাহিম মোড়লের ছেলে ইসমাইল মোড়ল রাজু (২৭)।
আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় ও গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেঁতুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি খুলনাগামী যাত্রীবাহী বাস ও মোংলাগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এ ঘটনায় আহত হয় ১০ জন। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে এবং গুরুতর দুইজন আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে কাঠাখালী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বাস- মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিষয়: #আহত ১০ #খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২




ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক
আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।।
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাতকে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-কলিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
