শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » Draft » কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বজ্রকণ্ঠ
![]()
বাগেরহাটের কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে আরমান শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত আরমান বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাধিবকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমান শেখের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেলে শিশুটি নিজ বাড়ির সামনে নিজেদের দোকানে বসা ছিল। আরমান সিগারেট কেনার কথা বলে তাকে দোকানের পেছনে নিয়ে যায়। পরে চায়ের দোকানের পার্শ্ববর্তী অটো গ্যারেজের পেছনে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেছেন।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. শামীম আহমেদ খান বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরমানকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়: #অভিযোগ #কচুয়া #গ্রেফতার #ধর্ষণ #যুবক #শিশু










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 