রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’
‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’
বজ্রকণ্ঠ ::
![]()
ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ— সবখানেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব নায়িকা; নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ভক্তদের জন্য সমুদ্রপাড় থেকে শেয়ার করলেন কিছু ছবি। কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে ধরা দিলেন। খোলা চুল, হালকা সাজ ও হালকা গয়নায় সাজানো ফারিয়ার এই লুক মুহূর্তেই নজর কাড়ে সবার। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায়।
ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন— ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’। অর্থাৎ, যারা নুসরাতের এই অবতারে অস্বস্তি বোধ করছেন, তাদের জন্য ‘স্ক্রল করে এগিয়ে যাওয়ার’ পরামর্শই যেন দিলেন তিনি।
ছবিগুলো প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মুহূর্তের মধ্যে লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন, কেউ আবার মন্তব্য করেছেন তার সাহসী রূপ নিয়ে।
অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। এর ফাঁকেই একেকদিন একেক সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন লুকে, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায়। প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে।
বিষয়: #খুব #গেল #চোখ #জন্য #প্রিয় #বেশি #হয়ে










মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
‘লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা’
আজ থেকে আমরা স্বাধীন: জয়া আহসান
জেমস বন্ড নাকি জিমি রয়, প্রশ্ন আরিফিন শুভর?
ঈদে উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’
বিজয়ের সঙ্গে অভিনয়ে রাজি ছিল না পরিবার, কীভাবে রাজি করালেন রাশমিকা 