শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন হোসেনাবাদ এলাকার জিল্লুর রহমানের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন মর্জিনা খাতুন। এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে, তিনি সড়কের ওপর আছড়ে পড়েন এবং মাথায় প্রচ- আঘাত প্রাপ্ত হন । স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে ও ময়না তদন্তের জন্য নিহতের লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।পুলিশ ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা করছে,বলে জানাগেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #এক #গৃহবধূ #দুর্ঘটনা #দৌলতপুর #মৃত্যু #সড়ক










মেহেন্দিগঞ্জে শিক্ষা ব্যবস্থায় পচন: শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতির ‘মহোৎসব’
সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত
সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
সিলেট নগরীর আম্বরখানায় জামায়াতের লিফলেট বিতরণ
শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেট আইডিয়াল মাদরাসা সমšি^ত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত - মাদরাসা বোর্ড চেয়ারম্যান
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল
অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি
রাণীনগরে নয়া ওসির যোগদান 