শিরোনাম:
●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
৮৩ বার পঠিত
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জ ও সদর উপজেলা সদরে পৃথক দুটি গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৫ এপ্রিল) বিকাল ৩.০০ টায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে ২য় গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলনের জামালগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব তোফায়েল আহমদ। বক্তব্য রাখেন হালির হাওরের কৃষক চান্দ আলী, মফিজ আলী, আব্দুর রহিম, রজব আলী, ছাদির মিয়া, পাকনার হাওরের কৃষক গিয়াস উদ্দিন, মোঃ আব্দুল্লাহ,হাওর ও নদী রক্ষা আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য ছাদিকুর রহমান স্বাধীন, মোঃ মুরছালিন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আহ্বায়ক আলীনুর, সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শহিবুর, বেহেলী ইউনিয়নের আহ্বায়ক আবু ইউসুফ নাইম,উত্তর ইউনিয়ন কমিটির সদস্য তাজুল ইসলামসহ প্রমূখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, সমাজসেবক নুরুল হক, জেলা সদস্য আরিফুল ইসলাম সরকার, সুনামগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, সদস্য সচিব শাহা আলম।
বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে। তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি। পাশাপাশি বক্তারা বলেন পাকনার হাওর গজারিয়া খাল যথাযথ খনন, সুইচ গেইট সংস্কার করতে হবে, জামালগঞ্জ সকল হাওরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নিতে হবে, ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা আরো বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।
একইদিন রবিবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে প্রথম গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলনের সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার সদস্য সচিব শাহা আলম। বক্তব্য রাখেন জোয়ালভাঙ্গা হাওরের কৃষক শওকত মিয়া, মলিন্ড বিশ্বাস, খরচার হাওরের কৃষক বিপুল কুমার দাশ, ওয়াজেদ আলী, আব্দুল কাদির, বড়বিলের সাজিবুর রহমান, ইসলামগঞ্জ বাজার কমিটির সভাপতি গোলাম রসুল, সাধারন সম্পাদক সহিকুল ইসলাম,হাওর ও নদী রক্ষা আন্দোলন গৌরারং ইউনিয়ন কমিটির আহ্বায়ক শাকিল মোত্তাকিন, সদস্য সাদিকুর রহমান ও সাহিবুর রহমানসহ প্রমূখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী।
অতিরিক্ত বরাদ্দ,নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরে বক্তারা বলেন, সদর উপজেলার জোয়ালভাঙা হাওরে জলাবদ্ধতা দুর করতে হবে, জিরাক নদী দ্রুত খনন করতে হবে। তারা বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।
অনুসন্ধানে জানা যায়,সুনামগঞ্জ সদর উপজেলায় এবার ১৭টি পিআইসি। বরাদ্দ ৩ কোটি ১০ লাখ টাকা। গতবার ছিল ৩২টি। এবার পিআইসির সংখ্যা কমানো হলেও বরাদ্দ ধরা হয়েছে অনেক বেশি। পানি উন্নয়ন বোর্ডের এসও পাবনা জেলা নিবাসী খাইরুল আলম ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাজির ফারুক আহমদ প্রত্যেক পিআইসির সভাপতি ও সদস্যসচিবদের কাছ থেকে একে অপরের সহায়তায় আগাম ২ লাখ থেকে ৩ লাখ টাকা উৎকোচ নিয়ে বেপরোয়াভাবে অতিরিক্ত বরাদ্দ ধরে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরীনের মাধ্যমে অপ্রয়োজনীয় পিআইসি অনুমোদন করেছেন। এর বাস্তব প্রমাণ হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের উত্তরে ইব্রাহিমপুর-টু ডলুরাগামী পাকা রাস্তর পার্শ্বে বেআইনীভাবে দুটি পিআইসির কাজ করানো হয়েছে। অথচ কথিত দুটি পিআইসির জায়গায় গত দুই বছর আগে মাত্র ৩ লক্ষ টাকার ১টি পিআইসি বিদ্যমান ছিল। এছাড়া কথিত দুটি পিআইসিতে এক ভাইকে সভাপতি এবং আরেক ভাইকে সদস্যসচিব করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনী ও উদ্দেশ্যমূলক বটে। সদর উপজেলার হিললুয়ার হাওরে নেয়া ২নং পিআইসির সভাপতি হচ্ছেন মোঃ ফজলুল হক এবং ১৫ নং পিআইসির সদস্যসচিব ফয়সল আহমদ তাদের উভয়ের পিতা আব্দূন নূর তালুকদার,সাং ইব্রাহিমপুর বলে জানা যায়। উক্ত পিআইসি দুটির একটিতে ২৫ লাখ টাকা এবং অন্যটিতে ১১ লাখ টাকা বরাদ্দের নামে সরকারের টাকা লুটতরাজের মহোৎসব পরিচালনা করা হয়েছে। সুরমা ইউনিয়নবাসী বলেন,ইব্রাহিমপুর গ্রামের হিললুয়ার হাওরের দক্ষিণে গ্রামবাসীর পাকা রাস্তা রয়েছে। উত্তরে রয়েছে ভারতের মেঘালয় পাহাড়। এবং পশ্চিমে ডলুরাগামী পাকা সড়ক ও পূর্বে হালুয়ারঘাট টু মঙ্গলকাটা বাজারগামী পাকা সড়ক। সুতরাং যে পিআইসির ৩দিকে পাকা রাস্তা এবং একদিকে পাহাড় সেখানে মাত্র ৩ লাখ টাকার স্থলে ৩৫ লাখ টাকার বরাদ্দ বাড়িয়ে ১টির স্থলে দুইটি ভৌতিক পিআইসি নির্ধারন করে প্রকাশ্য দিবালোকে দুর্নীতি সংগঠন করা হয়েছে। সুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খুরশিদ মিয়া,নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন রেজা,সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছাঃ তানজিনা বেগম ও ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন বলেন,ইউনিয়ন পরিষদকে না জানিয়ে এবং কথিত ২ পিআইসির মধ্যে ইউপি সদস্যা ও সদস্যদেরকে না রেখে অপ্রয়োজনীয় পিআইসির নামে এখানে রাষ্ট্রের টাকা দুর্নীতির মাধ্যমে লুটতরাজ করা হয়েছে। পিআইসির মনিটরিং কমিটির সদস্য জনৈক আক্রাম উদ্দিনও এ দুর্নীতির সাথে জড়িত বলে মতপ্রকাশ করেছেন কৃষকরা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
ফুলবাড়ীতে  ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ীতে ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত
মৃত ২৬ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান মৃত ২৬ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‎জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা ‎জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা! মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন
জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১