শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
![]()
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানার আসামীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক মামলার পলতাক আসামী উপজেলার খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামের আজিজ খন্দকারের ছেলে সাদ্দাম খন্দকার (২৮) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে রাণীনগর রেলগেট এলাকার কৃষ্ণপুর গ্রামের মোজাম্মেল মোল্লার ছেলে সুমন মোল্লা (৩১)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #গ্রেফতার #মাদক #মামলা #রাণীনগর










২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড 