শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » বিনোদন » ‘লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা’
‘লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা’
বজ্রকণ্ঠ
![]()
বাংলাদেশের গৌরবময় মহান স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। নতুন একটি ছবি প্রকাশ করে দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শাবনূর তার ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি নতুন ছবি আপলোড করেন। ছবিতে শাবনূর পোশাক পরেছেন দেশের পতাকার লাল-সবুজ রংয়ের।
ক্যাপশনে শাবনূর লেখেন, লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা। আজকের দিনে সবাইকে প্রাণভরে শুভেচ্ছা।
লেখার পর দেশের পতাকা ও ফুলের ইমোজি জুড়ে দেন নায়িকা।
প্রিয় অভিনেত্রীর এমন পোস্টের পরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। একজন লেখেন, ‘সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেকজন লেখেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতা, আমাদের গর্ব, আমাদের অহংকার।’
প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।
ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি।
বিষয়: #অমর #আমাদের #ইতিহাস #এক #রক্তে #লাখো #লেখা #শহীদ #স্বাধীনতা










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 