শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » বিনোদন » রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
প্রথম পাতা » বিনোদন » রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
১২৬ বার পঠিত
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন

বজ্রকণ্ঠ ::
রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
বাগদানের মধ্যদিয়ে প্রেমের গুঞ্জনটি সত্যি হলো দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় দেবারাকোন্ডার ও অভিনেত্রী রাশমিকা।

সম্প্রতি ঘরোয়া আয়োজনে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে।

যদিও বাগদান কিংবা বিয়ের দিন তারিখের কথা আনুষ্ঠানিকভাবে এখনো জানাননি রাশমিকা ও বিজয়। তাদের ঘনিষ্ঠসূত্র বাগদানের বিষয়টি নিশ্চিত করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে দুজনই লুকোছাপা করে আসছেন সম্পর্কের শুরু থেকেই।

সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন। রাশমিকা শেয়ার করেছেন শাড়ি পরা ছবি। ছবিগুলো দেখেই তাদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশমীর শুভেচ্ছা জানান রাশমিকা। ওই পোস্টে তাকে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা যায়। এ সময় তার কপালে তিলকও দেখা যায়।

রাশমিকার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘থামা’ নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই ছবির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। সেসবের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, শিগগিরই ‘থামা’র প্রচার শুরু করবেন তারা।

দক্ষিণ ভারতে ক্যারিয়ার শুরু করলেও রাশমিকা এখন সর্বভারতীয়। অনলাইনে ভারতের ন্যাশনাল ক্র্যাশ খেতাব পাওয়া এ অভিনেত্রী ‘এক্সপ্রেশন ক্যুইন’ নামেও পরিচিতি পেয়েছেন। দক্ষিণের ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে। বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। ‘ডিয়ার কমরেড’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রাশমিকা। সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে মনে করছেন অনেকে।



বিষয়: #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী