মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
মনির হোসেন
![]()
ভোলায় প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ এপ্রিল সোমবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন চটকিমারা চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি স্টিল বডি বোট যোগে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) সহ ১ জনকে আটক করা হয়।
পরবর্তীতে, জব্দকৃত তেল ভোলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে এ. রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয় এবং আটককৃত ব্যক্তির থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রি ও জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বিষয়: #ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 