রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : \
![]()
নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে আগাছা নাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের ঘাটাগন মৌজার মাঠে।
জমির মালিক দাবিদার উপর তালিমপুর গ্রামের ফায়েজ আলীর ছেলে মোকছেদ আলী এবং নাছির আলীর ছেলে গোলাম রাব্বানীর ভাই আনিছার রহমান জানান,এলাকার ঘাটাগন মৌজার মাঠে জমিতে ধান রোপন করেছেন তারা। ইতি মধ্যে জমির সবগুলো ধান থেকে শীষ বেড় হয়েছে। রোববার সকালে জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা রাতের অন্ধকারে আগাছা নাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে। এর মধ্যে মোকছেদ আলীর ১৪শতক এবং আনিছার রহমানের ভাই গোলাম রাব্বানীর রয়েছে সাড়ে ২৭শতক। তাদের অভিযোগ,একই গ্রামের শফির প্রামানিকের ছেলে বুলু প্রামানিকসহ কয়েকজনের সাথে জমির মালিকানা নিয়ে দীর্ঘ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এর আগে গত বছর ইরি/বোরো মৌসুমে এবং গত আমন মৌসুমেও একই কায়দায় আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। তারা ধারনা করে বলেন,যেহেতু ওই জমির মালিকানা নিয়ে প্রতিপক্ষের সাথে বিবাদ রয়েছে সেহেতু তারাই হয়তো আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দিয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন তারা।
অভিযোগ অস্বীকার করে বুলু প্রামানিক বলেন, অসুস্থ্যতার কারনে প্রায় ২০/২৫দিন ধরে আমি বাড়ীতে নেই। কারা এটা করেছে তাও বলতে পারছিনা। তিনি দাবি করে বলেন,ওই জমিতে আমরাই আগে ধান রোপন করেছিলাম। পরে তারা রোপনকৃত ধান তুলে ফেলে দেয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #অভিযোগ #আগাছা #জমির #ধান #নাশক #রাণীনগর










জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন
শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির
শহীদ মিনারে সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন আজ
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা! 