শিরোনাম:
●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
১০৬ বার পঠিত
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি ::
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির  প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ৩ নির্বাচনী এলাকার শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় পৃথক পৃথক গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ এপ্রিল) বিকাল ৩ টায় জগন্নাথপুর বাজারে ২য় গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক রুবেল ভূইয়া’র সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্য সচিব কাইয়ূম আহমদ।

বক্তব্য রাখেন নলুয়ার হাওরের কৃষক নুর আলম, আফজাল হোসেন, জুনেদ আহমদ ভুইয়া, আমির হোসেন, আনসার ভুইয়া, আনা মিয়া,মহিয়ার হাওরের কৃষক আখলুস মিয়া,দেলোয়ার হোসেন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, উপজেলা কমিটির সদস্য শাহিনুর রহমান, জুনেদ আহমদ, ফয়সল, আশিক, শিফাত আহমদ, পাঠলী ইউনিয়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, সমাজকর্মী শাহাজাহান ও মুরাদ চৌধুরী প্রমূখ।

একইদিন সোমবার সকাল ১১ টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে প্রথম গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলার আহ্বায়ক মোহাম্মদ ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার সদস্য সচিব আহমদ উসমান।

বক্তব্য রাখেন দেখার হাওরের কৃষক আসাব আলী, মোঃ গৌছ উদ্দিন, আসলম উদ্দিন, জয়নাল আবেদীন, আজির উদ্দিন,উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রেদুয়ান আহমেদ, উপজেলা কমিটির সদস্য ইমরানুল হাসান, লায়েক আহমদ, জয়কলস ইউনিয়ন কমিটির আহ্বায়ক রুয়েল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন কমিটির সদস্য সচিব খসরু মিয়া, সমাজকর্মী কিবরিয়া,আজাদ আহমদ,মনসুর উদ্দিন,আজির উদ্দিন, রুহুল মিয়া ও আতিকুর রহমান রাহিম প্রমূখ।

পৃথক দুটি সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী।

বক্তারা বলেন, জগন্নাথপুরের নলুয়ার হাওর,মহিয়ার হাওর ও শান্তিগঞ্জের দেখার হাওরসহ দুই উপজেলার অন্যান্য হাওরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় বহু কৃষকের ধান তলিয়ে গেছে, সাথে তাদের স্বপ্নও তলিয়ে গেছে।

তাদের ক্ষতিপূরণ নিরুপন করে ক্ষতিপূণ দিতে হবে। এই দুই উপজেলায় খাল নদী খনন দ্রুত শুরু করতে হবে। বিশেষ করে নলজুর নদী ও কালনি নদী খনন জরুরি। হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে।

তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি।

পাশাপাশি বক্তারা আরো বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।

এদিকে জাতীয় দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ উঠেছে জগন্নাথপুর উপজেলায় সর্বোচ্চ ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ৩৭টি পিআইসি অনুমোদনের নামে অতিরিক্ত বরাদ্দ মঞ্জুর করতে গিয়ে প্রতিটি পিআইসি হতে আগাম ঘুষ গ্রহন করা হয়েছে।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আব্দুর রকিব পাঠাপারেটর আব্দুর রকিব পাঠান ও নাজির মিজানের মাধ্যমে প্রতিটি পিআইসি থেকে আগাম ঘুষ নিয়ে বাণিজ্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নাজির মিজানের মাধ্যমে পিআইসি বাণিজ্য করে ঘুষ গ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ (পরিচিতি নং ১৮২৫৪)। ।

জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসির মাধ্যমে দায়সারাভাবে সম্পন্ন করা হয়েছে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ। ব্যাপক অনিয়ম দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার এবং প্রকৃত কৃষকদের বাদ দিয়ে কোথায়ও কোথায়ও ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগের যেন শেষ নেই। প্রায় ১২টি অপ্রয়োজনীয় (প্রকল্প বাস্তবায়ন কমিটি) পিআইসি গঠনের মাধ্যমে সরকারের বরাদ্দ লুটতরাজ করা হয়েছে।

জানা গেছে,শান্তিগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে সর্বাধিক ৬৭টি পিআইসি অনুমোদন করা হয়। অথচ তুলনামূলকভাবে আগের বছরগুলিতে সম্পাদিত বাঁধ নির্মাণ ও মেরামত কার্যক্রম অনেকাংশে অক্ষত ছিল।

তাছাড়া গতবছর বন্যা না হওয়ায় পূর্বের বছরের অনেক পিআইসির আওতায় নির্মিত বাঁধ বিনষ্ট হয়নি। এবার শুধুমাত্র মাটির প্রলেপ দিয়ে আংশিক মেরামত করত: পিআইসির নামে বরাদ্দকৃত অর্থ পকেটভারী করছেন জেলা মনিটরিং কমিটির একজন সদস্য,পাউবোর কর্মকর্তা,উপজেলা প্রশাসনের কর্মচারী ও তাদের ব্যবসায়ী সিন্ডিকেট।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) মনিরুজ্জামান মোহন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সৌরভ রায় পার্থ,প্রতিটি পিআইসির সভাপতির কাছ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নামে লক্ষ লক্ষ টাকা আগাম ঘুষ নিয়ে অপ্রয়োজনীয় পিআইসি গঠনপূর্বক অতিরিক্ত বরাদ্দ মঞ্জুর করে প্রতিভূ লোকদের দিয়ে পিআইসি অনুমোদন করে নিয়েছেন বলেও কোন কোন ভূক্তভোগীরা জানিয়েছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা! মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
একটু গম্ভীর ও সচেতনতামূলক পোস্ট একটু গম্ভীর ও সচেতনতামূলক পোস্ট
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
ফুলবাড়ীতে  ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ীতে ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত
মৃত ২৬ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান মৃত ২৬ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‎জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা ‎জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা! মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন
জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ